আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

এমপি লিটন হত্যায় সাবেক এমপি কাদের গ্রেপ্তার

এমপি লিটন হত্যায় সাবেক এমপি কাদের গ্রেপ্তার

গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে জাতীয় পার্টির নেতা সাবেক এমপি অবসর প্রাপ্ত লে. কর্নেল ডা. কাদের খানকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা জেলা পুলিশ।

পাশের জেলা বগুড়ার রহমান নগর এলাকায় তার স্ত্রী মালিকানাধীন একটি বেসরকারি হাসপাতাল থেকে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত চার দিন ওই বাসাতেই নজরদারিতে ছিলেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে ঢাকায় পুলিশের একজন উধ্বর্তন কর্মকর্তা জানিয়েছেন, ওই হত্যাকাণ্ডে কাদের খানের সরাসরি সম্পৃক্ত থাকার প্রমাণ পেয়েছেন তারা।

আজই তাকে গাইবান্ধার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করবে ডিবি। আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার সম্ভাবনা আছে।

আলোচিত এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামায়াতে ইসলামীর স্থানীয় আমির মো. সাইফুল ইসলাম মণ্ডলসহ এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের প্রত্যেককেই সাতদিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধার শাহাবাজ গ্রামে নিজ বাড়িতে এমপি লিটনের ওপর গুলি চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা। আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি.

শেয়ার করুন

পাঠকের মতামত