আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

সেই খাদিজা এখন সুস্থ, শিগগিরই বাড়ি ফিরছেন

সেই খাদিজা এখন সুস্থ, শিগগিরই বাড়ি ফিরছেন

হাঁটাচলা, কথা বলা, বই পড়া এবং অন্যের সঙ্গে যোগাযোগসহ দৈনন্দিন সব কাজ নিজেই করতে পারছেন সিলেটের কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস। শিগগিরই বাড়ি ফিরে যাবেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে সাভারের সিআরপিতে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন খাদিজার চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল টিমের সদস্যরা। খাদিজার শারীরিক অগ্রগতি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে খাদিজা বলেন, ‘আমি যখন সিআরপিতে আসি, তখন আমি হুইলচেয়ারে চলাফেরা করতাম। এখন আমি কথা বলতে পারি, নিজে হাঁটতে পারি। এ জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। দেশবাসী, সাংবাদিক এবং আমার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের কাছেও আমি কৃতজ্ঞ। বাড়িতে গিয়ে আমি আবার পড়ালেখা চালিয়ে যেতে চাই।’

বদরুলের শাস্তির বিষয়ে জানতে চাইলে খাদিজা বলেন, ‘আমি তার সর্বোচ্চ শাস্তি চাই।’

খাদিজার চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল টিমের প্রধান ডা. সাইদ উদ্দিন হেলাল বলেন, ‘২৮ নভেম্বর খাদিজাকে সিআরপিতে আনা হয়। আমরা তখন তিন মাসের একটি লক্ষ্য নির্ধারণ করি। আমরা বর্তমানে সেই লক্ষ্য শতভাগ অর্জন করেছি। আমরা দু-এক দিনের মধ্যেই খাদিজাকে তার বাড়িতে পাঠাব। তবে খাদিজাকে আরো ৫ থেকে ৬ বছর সতর্কতার সঙ্গে থাকতে হবে। এই সময়ের মধ্যে তিনি দ্রুত হাঁটা এবং শারীরিক শক্তি অর্জন করবে। বাড়িতে থাকা অবস্থায় চিকিৎসার প্রয়োজন হলে সিআরপির সিলেট শাখা থেকে চিকিৎসা নিতে পারবে।’

সংবাদ সম্মেলনে খাদিজার বড় ভাই শাহীন আহমেদ বলেন, ‘খাদিজার এই অগ্রগতির জন্য আমরা অনেক খুশি। সে আবার আমাদের মাঝে আগের মতো হাঁটাচলা করবে তা আমরা ভাবতেও পারিনি। এ জন্য আমি প্রধানমন্ত্রী, দেশবাসী এবং সংবাদকর্মীদের ধন্যবাদ জানাই। চিকিৎসকদের কথামতো আমরা তাকে দু-এক দিনের মধ্যে সিলেটে নিয়ে যাব।’

সংবাদ সম্মেলনে ফিজিওথেরাপিস্ট শ্যামা বিশ্বাস, স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট তাহমিনা সুলতানা, অকুপেশনাল থেরাপিস্ট মানসুরা আক্তারসহ অন্য চিকিৎসকরা বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, গত বছর ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। ঘটনার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবস্থার উন্নতি হওয়ায় গত ১৩ অক্টোবর তার লাইফ সাপোর্ট খোলা হয়। স্কয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ২৮ নভেম্বর খাদিজাকে সাভারে সিআরপিতে নেওয়া হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি.

শেয়ার করুন

পাঠকের মতামত