আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

প্রবীণদের টিকিটে ২০ শতাংশ ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রবীণদের টিকিটে ২০ শতাংশ ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

ষাটোর্ধ্ব নাগরিক বা সিনিয়র সিটিজেনদের অভ্যন্তরীণ রুটের যেকোনো গন্তব্যে ভ্রমণের জন্য টিকিটের মূল্যে ২০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আগামী ১ মার্চ থেকে এটি কার্যকর করা হবে। বৃহস্পতিবার এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে সিনিয়র সিটিজেন পুরুষদের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৬৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৬২ বছর।

এ ছাড়া সিনিয়র সিটিজেনদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্লাইটে আসনের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া সেনাসদস্য ও গলফারদের জন্য ১০ শতাংশ মূল্যছাড়ের সুবিধা দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইউএস-বাংলা এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, সিনিয়র সিটিজেনদের টিকিটের মেয়াদ থাকবে পরবর্তী এক বছর। সাধারণত অভ্যন্তরীণ রুটের ক্ষেত্রে ছয় মাস পর্যন্ত কার্যকর থাকে।

টিকিট সংগ্রহের জন্য পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ দেখাতে হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস্ কাউন্টার থেকে টিকিট কেনা যাবে। তবে ওই টিকিট হস্তান্তরযোগ্য নয়।

এদিকে হ্যান্ড ব্যাগেজ ছাড়াও অতিরিক্ত পাঁচ কেজিসহ মোট ২৫ কেজি লাগেজ বহনের সুবিধা থাকবে সিনিয়র সিটিজেনদের জন্য ঘোষিত এই প্যাকেজে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি.

শেয়ার করুন

পাঠকের মতামত