আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

আবারো বিদ‌্যুতের দাম বাড়বে: জ্বালানি প্রতিমন্ত্রী

আবারো বিদ‌্যুতের দাম বাড়বে: জ্বালানি প্রতিমন্ত্রী

গ্যাসের দাম বৃদ্ধির পরে এবার বিদ‌্যুতের দাম বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘বিদ‌্যুৎ খাতে গ‌্যাসের প্রাইসটা বৃদ্ধি পেয়েছে। বিদ‌্যুতের দামও আমরা অ‌্যাডজাস্ট করতে চাই।’

২৪ ফেব্রুয়ারি শুক্রবার শিশু একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ‌্যতে সারা বাংলাদেশে নিরবচ্ছিন্ন বিদ‌্যুৎ বিতরণ করার লক্ষ‌্যে আমাদের প্রস্তুত থাকতে হবে। সুতরাং আমাদের অবকাঠামো খাতে বিনিয়োগ করার মানসিকতাও থাকতে হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার ভর্তুকি দিতে চায় না বলে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আমাদের দায়িত্ব হলো সারা বাংলাদেশে আবাসিক খাতে নিরবচ্ছিন্নভাবে সাশ্রয়ী মূল্যে জ্বালানি দেওয়া, আমরা সেদিকেই যাচ্ছি।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আমরা ধীরে ধীরে পাইপলাইনে গ্যাস ব্যবহার থেকে সরে আসতে চাই, এলপিজির ব্যবহার বাড়াতে চাই এবং এলপিজির দাম সহনীয় রাখতে চাই।

উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কমিশনের প্রধান কার্যালয়ে এক বৈঠক শেষে গ্যাসের দাম দুই দফায় গড়ে ২২.৭ শতাংশ বাড়ানোর কথা জানায় বাংলাদেশ এনার্জি রেগুলারিটি কমিশন (বিইআরসি)।

গৃহস্থালি খাতে প্রথম দফায় আগামী ১ মার্চ থেকে এক চুলা ৭৫০ টাকা ও দুই চুলা ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় দফায় আগামী ১ জুন থেকে এক চুলা ৯০০ টাকা ও দুই চুলা ৯৫০ টাকা ধার্য করা হয়েছে। বর্তমানে গৃহস্থালি খাতে এক চুলা ৬০০ টাকা ও দুই চুলা ৬৫০ টাকা করে দিচ্ছেন গ্রাহকেরা।

এ ছাড়া সিএনজির দাম ১ মার্চ থেকে প্রতি ঘনমিটার হবে ৩৮ টাকা ও ১ জুন থেকে হবে ৪০ টাকা। বিদ্যুৎ, সার, শিল্প ও সব শ্রেণীর গ্রাহকের ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ানোর এ সিদ্ধান্ত কার্যকর হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত