আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

মিতু হত্যাকাণ্ড : বাবুলকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে

মিতু হত্যাকাণ্ড : বাবুলকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে

চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে তার স্বামী ও আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে আবারও জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। শিগগিরই তাকে চট্টগ্রামে ডাকা হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তাও গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. কামারুজ্জামান।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদর দফতরে নিজ কার্যালয়ে এ কথা জানান তদন্ত কর্মকর্তা।

মো. কামারুজ্জামান সাংবাদিকদের বলেন, মিতু হত্যাকাণ্ড নিয়ে বাবুল আক্তার সম্পর্কে সম্প্রতি মিতুর মা-বাবা এবং ছোট বোন যে বক্তব্য আমাদের কাছে দিয়েছে তা যাচাই-বাছাইয়ের জন্য আমরা আবারও বাবুল আক্তারের মুখোমুখি হবো এবং এসব কথা কতটুক সত্য তা জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। শিগগিরই আমরা বাবুলকে আবার চট্টগ্রামে ডাকবো।

তবে কখন বাবুল আক্তারকে চট্টগ্রামে ডাকা হবে তা নির্দিষ্ট করে বলেননি তদন্ত কর্মকর্তা কামারুজ্জামান।

গত বছরের ১৫ ডিসেম্বর বাবুল আক্তার সিএমপিতে এসে তদন্তকারী কর্মকর্তার সঙ্গে দেখা করেন। স্ত্রী খুনের মামলার বাদি হিসেবে ওইদিন বাবুল আক্তার সিএমপিতে তদন্তকারী কর্মকর্তা কামরুজ্জামানের কার্যালয়ে হাজির হয়ে তার সঙ্গে কথা বলেন।

এরপর ২৬ জানুয়ারি চট্টগ্রামে এসে তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষ্য দেন মিতুর বাবা প্রাক্তন পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন এবং মিতুর মা শাহেদা বেগম।

এদিকে ২৬ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা কামারুজ্জামান রাজধানীর রামপুরার সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফের বাসায় গেলে সেখানে মিতুর মা সাহেদা মোশাররফ বলেন, মিতু খুনের ৫-৭ দিন আগে থেকে তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের আচরণে দৃশ্যমান পরিবর্তন হয়েছিল। এতে বাবুলকে নিয়ে স্ত্রী মিতুর মনে সন্দেহ সৃষ্টি হয়েছিল। মিতু বিষয়টি তার মাকে জানিয়েছিলেন। মিতু আমাকে বলছিল যে, মা আমার সন্দেহ লাগছে, হঠাৎ করে বাবুলের আচরণ পরিবর্তন হয়ে গেল কেন।তার মোটিভটা ভাল লাগছে না।

মিতুর বোন নিনজা তদন্ত কর্মকর্তাকে বলেছেন, বাবুল আক্তারের বোন লাবণী মিতুকে জানিয়েছিল যে, ‘বাবলু আক্তার বর্ণিকে বিয়ে করবে। এতে তার (মিতুর) কোনো আপত্তি আছে কিনা। মিতু একথা শোনার পর ফোনে তার মা ও বোনের সাথে খুব কান্নাকাটি করেছিলো। যা মিতুর মা পরে তাকে (নিনজাকে) বলেছে। মিতুর মা তখন মিতুকে বাবুল আক্তারের বোনের সাথে কথা বলতে নিষেধ করেন।’

এদিকে এসব কথা সংবাদপত্রে প্রকাশিত হলে বাবুল আক্তার এ নিয়ে মুখ খুলেন। সোমবার তিনি তার ফেসবুক স্ট্যাটাসে শ্বশুর-শাশুড়িসহ ওই পরিবারের সাথে তার বিরোধ নিয়ে নাতিদীর্ঘ বক্তব্যে বিভিন্ন অজানা তথ্য তুলে ধরেন। তার এ বক্তব্যে সোস্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

উল্লেখ্য, গত বছরের ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর ও আর নিজাম রোডে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন সদর দফতরে কর্মরত তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম ‍মিতু। এ ঘটনায় বাবুল আক্তার নিজে বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত