আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

২৫ মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাব সংসদে

২৫ মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাব সংসদে

একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতায় নিহতদের স্মরণে ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাব নিয়ে ১১ মার্চ সংসদে আলোচনা হবে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের শুরুতে স্পিকার সংসদকে এ তথ্য জানান।

স্পিকার বলেন, ৯ মার্চ রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা সমাপ্ত হবে। ১১ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন চলমান থাকবে।

গত ১৫ ফেব্রুয়ারি সংসদে এক অনির্ধারিত আলোচনায় সরকার দলীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদ ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের আহ্বান জানান। তোফায়েল আহমেদের প্রস্তাবকে সমর্থন করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই দিন স্পিকার শিরীন শারমিন বলেন, ২৫ মার্চে গণহত্যা দিবস পালনের দাবি সম্বলিত একটি প্রস্তাব আমি ইতোমধ্যেই পেয়েছি। আমাদের একজন সংসদ সদস্য বিষয়টি দিয়েছেন। আমরা অগ্নিঝরা মার্চের যেকোনো একদিন সংসদের বৈঠকে আলোচনা করব।

পাকিস্তান থেকে প্রকাশিত একটি বইয়ে ২৫ মার্চে সংঘটিত গণহত্যা নিয়ে ‘মিথ্যা’ তথ্যের বিরুদ্ধে সংসদে আলোচনার সূত্রপাত করেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ। এরই পরিপ্রেক্ষিতে ২৫ মার্চকে গণহত্যা দিবস পালনের দাবি ওঠে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত