আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সরকারের পক্ষে ইসলামী ব্যাংককে ঢেলে সাজানো সম্ভব নয় : অর্থমন্ত্রী

সরকারের পক্ষে ইসলামী ব্যাংককে ঢেলে সাজানো সম্ভব নয় : অর্থমন্ত্রী

সরকারের শেয়ার ধারণের পরিমাণ কম হওয়ায় সরকারের পক্ষে ইসলামী ব্যাংককে ঢেলে সাজানো সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার বিকেলে সংসদের চতুর্দশ অধিবেশনে বিরোধী দলীয় সংসদ সদস্য সেলিম উদ্দিনের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বেসরকারি খাতের একটি লিমিটেড কোম্পানি। ব্যাংকের শেয়ারহোল্ডাররা কোম্পানিটির মালিক। শেয়ারহোল্ডার কর্তৃক নির্বাচিত পরিচালকরা তাদের পক্ষে ব্যাংকের স্বচ্ছতা ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকেন। ইসলামী ব্যাংকে সরকারের শেয়ার ধারণের পরিমাণ মাত্র শূন্য দশমিক ০০১৩ শতাংশ (০.০০১৩) হওয়ায় এ ব্যাংককে ঢেলে সাজানোর জন্য সরকারের পক্ষে কোনো বিশেষ প্রদক্ষেপ বা কর্মসূচি গ্রহণ করা সম্ভব নয়।

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, কিছু অসৎ ব্যবসায়ী পণ্যের পরিমাণ, বর্ণনা, সংখ্যা, মূল্য সম্পর্কে অসত্য তথ্য দিয়ে রাজস্ব ফাঁকির অপচেষ্টা করে থাকে।

রাজস্ব ফাঁকি বন্ধে সরকারের পদক্ষেপ তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম অনলাইনে করার জন্য ইতিমধ্যে দেশের সব কাস্টমস হাউজ এবং গুরুত্বপূর্ণ ল্যান্ড কাস্টমস স্টেশনে অটোমেটেড সিস্টেম ফর কাস্টমস ডাটা ওয়ার্ল্ড সিস্টেম স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন দপ্তরের সাথে এই সফটওয়্যারটির সংযোগ স্থাপন করা হচ্ছে। এটির মাধ্যমে কাস্টমস সম্পর্কিত কার্যক্রম অনলাইনে করে অপঘোষণা প্রতিরোধ করা হচ্ছে।

নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে কাঙ্ক্ষিত গতি সঞ্চারের ফলে আমদানি ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সূত্রে টাকার মূল্যমান কিছুটা হ্রাস পাওয়ার প্রবণতা সৃষ্টি হয়েছে। এটা ভবিষ্যৎ রপ্তানি আয় ও রেমিট্যান্স বৃদ্ধির সহায়ক হিসেবেই বিবেচনা করা হচ্ছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত