আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

১৬ বছরে মোবাইল কোম্পানি থেকে রাজস্ব সাড়ে ২৪ হাজার কোটি টাকা

১৬ বছরে মোবাইল কোম্পানি থেকে রাজস্ব সাড়ে ২৪ হাজার কোটি টাকা

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, গত ১৬ বছরে মোবাইল কোম্পানিগুলোর কাছ থেকে সরকার ২৪ হাজার ৫৯৬ কোটি ৪১ লাখ টাকা রাজস্ব আদায় করেছে।

রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, মোবাইল অপারেটরদের মধ্যে সব থেকে বেশি রাজস্ব এসেছে গ্রামীণফোন থেকে। গ্রামীণফোন থেকে সরকারের আয় হয়েছে ১১ হাজার ৩৬০ কোটি ৪৮ লাখ। সবচেয়ে কম রাজস্ব এসেছে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটক থেকে। টেলিটক থেকে সরকারের আয় ৪৬০ কোটি ৯৮ লাখ টাকা। এ ছাড়া রবি আজিয়াটা থেকে ৫ হাজার ২৭৩ কোটি ৭৩ লাখ, বাংলালিংক ৫ হাজার ২০৮ কোটি ৩ লাখ, এয়ারটেল ১ হাজার ৫৯৫ কোটি ৬৯ লাখ ও সিটিসেল থেকে ৬৯৭ কোটি ৫০ লাখ টাকা রাজস্ব এসেছে।

চলতি ২০১৬-১৭ অর্থবছরে মোবাইল কোম্পানিগুলোর রাজস্ব লক্ষ্যমাত্রা ১ হাজার ৫৮২ কোটি ৮৯ লাখ টাকা বলে জানান প্রতিমন্ত্রী।

বেগম হোসনে আরা লুৎফা ডালিয়ার প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তিগত উৎকর্ষ এবং সরকারের নিরলস ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে বর্তমানে দেশের প্রায় ৯৯ শতাংশ জনগোষ্ঠী এবং ৯৭ শতাংশে ভৌগোলিক এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক বিস্তার করেছে। বর্তমানে দেশে প্রায় ১২ কোটি ৮৩ লাখ সক্রিয় মোবাইল গ্রাহক রয়েছে, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ।

প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে দেশের মোট ৪৬ জেলার ৪ হাজার ৫২৪টি ইউনিয়ন মোবাইল অপারেটরের নেটওয়ার্কের আওতাধীন রয়েছে। তবে পার্বত্য অঞ্চল ও দ্বীপসহ দেশের যেসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক বিদ্যমান নেই, সেখানে ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং গাইডলাইনের অপারেটরদের টাওয়ার শেয়ার করে নেটওয়ার্ক বিস্তারের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তারানা হালিম জানান, জানুয়ারি ২০১৭ পর্যন্ত ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৬ কোটি ৬৭ লাখ।
আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ব্যাংকিং চ্যানেলে গত ২০১৫-১৬ অর্থবছরে পূর্ববর্তী বছরের তুলনায় ২ হাজার ১৩৬ কোটি টাকা রেমিট্যান্স কম এসেছে। ওই অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ১ লাখ ১৬ হাজার ৮৫৭ কোটি টাকা।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত