আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

আরও ৫০ হাজার পুলিশ নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আরও ৫০ হাজার পুলিশ নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা যতোই এগিয়ে যাই না কেন, মানুষ যদি শান্তিতে ঘুমাতে না পারে, ব্যবসায়ীরা যদি ঠিকমতো তাদের ব্যবসা করতে না পারে তাহলে সব কিছুই থেমে যাবে। সে জন্য প্রধানমন্ত্রী বলেছেন, আরও ৫০ হাজার পুলিশ নেওয়া হবে। এজন্য আমরা কাজ করছি। ৫০ হাজার নিয়োগ দেওয়ার পরেও পুলিশের সংখ্যা আরও বাড়ানো হবে।

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের পর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে বিকেল ৩টা ২২মিনিটে স্পিকার ড শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের দিনের কার্যক্রম শুরু হয়।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উন্নত দেশে যেখানে ৪০০ জন মানুষের বিপরীতে ১ জন পুলিশ রয়েছে সেখানে বাংলাদেশে ৮২৪ জন মানুষের বিপরীতে ১ জন পুলিশ রয়েছে।

দেশে আন্তর্জাতিক এবং দেশীয় চক্রান্ত হয়েছিল জানিয়ে তিনি বলেন, সেই চক্রান্ত মোকাবেলা করা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পেরেছি। আমরা বলতে পারি, জঙ্গিদের কন্ট্রোল করতে পেরেছি।

তিনি বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বদলে দিবেন বাংলাদেশ। তিনি সত্যিই বাংলাদেশকে বদলে দিলেন। আজকে বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রেরণার জায়গা প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন জানিয়ে তিনি বলেন, আমাদের নারীর ক্ষমতায়নের জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন সে জন্য আমাদের নারীরা সমানতালে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শুধু আমাদের নেতা নন, তিনি সারাবিশ্বের নন্দিত নেতা।

এ-সময় পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছিল জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বের জন্য আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করতে পারছি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত