আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নির্বাচনে অন্য ফর্মুলা দিয়ে লাভ নেই : নাসিম

নির্বাচনে অন্য ফর্মুলা দিয়ে লাভ নেই : নাসিম

আগামী সাধারণ নির্বাচনের জন্য অন্য কোনো ফর্মুলা দিয়ে লাভ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ‘ভারত আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই বাংলাদেশেও নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী নির্বাচনকালে সরকার প্রধান হবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৯ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।’

শুক্রবার বিকেলে রায়গঞ্জে রক্তাক্ত ভূইয়াগাতী দিবস স্মরণে আয়োজিত বিশাল স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম আরও বলেন, ২০১৯ সালের নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য বিএনপি আবার নানান ষড়যন্ত্রে মাঠে নেমেছে। নির্বাচন কমিশন সম্পর্কে অযৌক্তিক মন্তব্য করে ষড়যন্ত্রের জাল বুনছে। তাদের এ ষড়যন্ত্র প্রতিহত করার জন্য দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।

তিনি বলেন, দেশের অব্যাহত উন্নয়ন এবং জনগণের মন জয় করেই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার জয়ী হবে। কোনো ষড়যন্ত্র এ বিজয়কে বাধাগ্রস্ত করতে পারবে না।

১৯৯৬ সালে সাধারণ নির্বাচন প্রতিহত করার আন্দোলনে আইনশৃঙ্খলবাহিনীর গুলিতে ভূইয়াগাতীতে ছাত্রনেতা জসমত, আনন্দ, রানা ও বুলবুল নিহত হন। তাদের স্মরণে রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগ এ স্মরণ সভার আয়োজন করে। নিহত ছাত্র নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণসভায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম কলেজ মাঠে রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম হোসেন শোভন সরকারের সভাপতিত্বে স্মরণসভায় প্রধানবক্তা হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি, হাবিবুর রহমান হাবিব এমপি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুল হান্নান, কেন্দ্রীয কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সুইট প্রমুখ।

এর আগে সকালে মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জের শিয়ালকোলে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দেন। তিনি দুপুরে রায়গঞ্জে পৌঁছে চান্দাইকোনা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায করেন এবং মুসুল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত