আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

পোশাক খাতের জন্য ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ গঠন

পোশাক খাতের জন্য ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ গঠন

বিভিন্ন সময়ে শ্রম পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নে দেশের পোশাক শিল্প খাতের জন্য শ্রমিক, মালিক ও সরকার পক্ষের প্রতিনিধির সমন্বয়ে পরামর্শ পরিষদ গঠন করেছে সরকার।

২০ সদস্যের আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ গঠন করে আদেশ জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (১২ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হচ্ছে এ পরিষদের সভাপতি। মন্ত্রণালয়ের উপসচিবকে (শ্রম) সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে সরকার পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব এবং বাণিজ্য, স্বরাষ্ট্র, বস্ত্র ও পাট, পররাষ্ট্র এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ন্যূনতম যুগ্মসচিব পর্যায়ের একজন করে প্রতিনিধি।

এছাড়া পরিষদে মালিক পক্ষের বিভিন্ন সংগঠনের ৬ জন এবং শ্রমিকপক্ষের বিভিন্ন সংগঠনের ৬ জন সদস্য হিসেবে থাকবেন।

পরিষদ গঠনের আদেশে বলা হয়েছে, নবগঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ দেশের বিদ্যমান সম্পদ এবং সার্বিক আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে গার্মেন্টস শিল্পে মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণে সরকারকে পরামর্শ দেবে।

এছাড়া এ পরিষদ গার্মেন্টস শিল্প সেক্টরের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যালোচনা করে সরকারকে অবহিত করবে এবং গার্মেন্টস শিল্প সেক্টরের শ্রম সংশ্লিষ্ট আইন, বিধি, নীতি ও পরিকল্পনা বিষয়ে সরকারকে সহায়তা ও পরামর্শ দেবে।

ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ বছরে কমপক্ষে তিনবার সভায় বসবে জানিয়ে আদেশে বলা হয়, ‘তবে সভাপতি প্রয়োজনবোধ করলে যে কোনো সময় সভা আহ্বান করতে পারবেন।’

সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ বহাল থাকবে। ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য শ্রম মন্ত্রণালয়ের আইন ও শ্রম অধিশাখা সাচিবিক সহায়তা দেবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত