আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলাদেশে প্রশিক্ষণ নিতে চায় আফগান পুলিশ

বাংলাদেশে প্রশিক্ষণ নিতে চায় আফগান পুলিশ

সন্ত্রাসবাদ দমন ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দক্ষতা অর্জন করতে বাংলাদেশে প্রশিক্ষণ নিতে চায় আফগান পুলিশ। এজন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব করেছে দেশটির প্রতিনিধিরা।

সোমবার বাংলাদেশ পুলিশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আগ্রহের কথা জানান আফগানিস্তানের সিনিয়র ডেপুটি মিনিস্টার ফর সিকিউরিটি আবদুল রহমান। রাজধানীর সোনারগাঁও হোটেলে এ বৈঠকে অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে আফগানিস্তান পুলিশ বাংলাদেশ পুলিশের সম্প্রতি জঙ্গি নির্মূলে নেওয়া পদক্ষেপগুলের ভূয়সী প্রশংসা করে। এতে বলা হয়, বাংলাদেশে পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। জঙ্গি ও সন্ত্রাস দমনে তারা অনেক সফলতা দেখিয়েছে। আফগানিস্তান চায় বাংলাদেশ পুলিশ যাতে তাদের পুলিশ অফিসারদের নিজেদের মতো দক্ষ করে তোলে।

এজন্য বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করা হয়।

বৈঠক শেষে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, ‘আফগানিস্তান বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। আমরা সরকারের ঊর্ধ্বতনদের সঙ্গে আলাপ করে তাদের জানাব বলে জানিয়েছি।

আফগানিস্তান ছাড়াও সম্মেলনে চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনামসহ ১৪টি দেশের পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করে বাংলাদেশ পুলিশ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত