আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

দেশের সব কারাগারে রেড অ্যালার্ট, বিমানবন্দরে সতর্কতা

দেশের সব কারাগারে রেড অ্যালার্ট, বিমানবন্দরে সতর্কতা

রাজধানীর আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার পর সব কারাগারে রেড অ্যালার্ট জারি করেছে কারা কর্তৃপক্ষ। পাশাপাশি দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারির নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

শুক্রবার দুপুরে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, আশকোনায় আত্মঘাতী জঙ্গির বোমা হামলার পর সব কারাগারে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন মুঠোফোনে রাইজিংবিডিকে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরে সতর্কতা জারি থাকবে।

শুক্রবার দুপুরে রাজধানীর উত্তরায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী হামলা হয়। এতে হামলাকারী নিহত ও র‌্যাবের দুই সদস্য আহত হন।

র‌্যাব সূত্রে জানা যায়, এক যুবক ক্যাম্পের সীমানা প্রাচীর পার হয়ে আরো ভেতরে ঢোকার চেষ্টা করে। সেখানে থাকা র‍্যাবের কয়েকজন সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করলে সেখান থেকে সে পালানোর চেষ্টা করে। এ সময় সে তার শরীরের সঙ্গে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায় ও র‌্যাবের দুই সদস্য আহত হন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত