আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

শিগগিরই ভারতের সঙ্গে গঙ্গা ব্যারেজ নিয়ে সমঝোতা : পানিসম্পদ মন্ত্রী

শিগগিরই ভারতের সঙ্গে গঙ্গা ব্যারেজ নিয়ে সমঝোতা : পানিসম্পদ মন্ত্রী

গঙ্গা ব্যারেজ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে| শিগগিরই এ বিষয়ে একটি শান্তিপূর্ণ সমাধান হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

রোববার দুপরে জাতীয় প্রেসক্লাবে প্রিমিয়ার নিউজ সিন্ডিকেট লিমিটেড আয়োজিত ‘নদী বাঁচাও-দেশ বাঁচাও-মানুষ বাঁচাও’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘অনেকে প্রশ্ন করছে, কেন গঙ্গা ব্যারেজ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে হবে? ভারত তো ফারাক্কা ব্যারেজ নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি। যারা এই প্রশ্ন করছেন, আমি তাদের উদ্দেশে বলব, গঙ্গা ব্যারেজ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে হবে জায়গা অধিগ্রহণের জন্য। ১৩ কিলোমিটার জায়গার অর্ধেক বাংলাদেশের আর অর্ধেক ভারতের। সেজন্যই জমি কিনতে তাদের সঙ্গে আলোচনা করতে হবে। অন্যদিকে ব্যারেজের এক চতুর্থাংশ পানি জমা হবে ভারতের জায়গায়। এ নিয়ে সমোঝতার জন্য তাদের সঙ্গে আলোচনা চলছে, অচিরেই একটি শান্তিপূর্ণ সমাধান আসবে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ বিলিয়ন ডলার।’

গঙ্গা ব্যারেজ ছাড়া বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে বাঁচানো অসম্ভব, এ মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘পানির নাব্যতা ছাড়া দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বেড়ে যাবে। আগে আমরা ভারতের পানি পাইতাম ৫৫ হাজার কিউসেক। কিন্তু এখন ২০ হাজার কিউসেকও পাওয়া যায় না। ওই অঞ্চলকে বাঁচাতে হলে আরো ২০ হাজার কিউসেক পানি গঙ্গা, মাথাভাঙ্গা, চন্দনা নদীতে ধরে রাখতে হবে।’

মতবিনিময় সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘নদী দখল হচ্ছে, নাব্যতা হারাচ্ছে। এর জন্য মানুষ দায়ী, মানুষের অসচেতনতা দায়ী। অতীতের কোনো সরকার নদী সংরক্ষণের জন্য কাজ করেনি। আমরাই বঙ্গবন্ধুর কেনা সাতটি ড্রেজার দিয়ে ড্রেজিং শুরু করি। ২০০৯ থেকে ২০১৩ সালে আমরা ১৪টি ড্রেজার সংগ্রহ করেছি। বেসরকারি খাতেও ৭০টি ড্রেজার সংগ্রহ করে নদী খননের বিপ্লব ঘটিয়েছি। আরো ১০টি ড্রেজারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।’

মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন- পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাফর আহমেদ খান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আশোক মাধব রায় প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত