আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ক্ষমতা টিকিয়ে রাখতেই জঙ্গি সৃষ্টি করছে আ.লীগ : মওদুদ

ক্ষমতা টিকিয়ে রাখতেই জঙ্গি সৃষ্টি করছে আ.লীগ : মওদুদ

আওয়ামী লীগ সরকার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে দেশে জঙ্গিবাদ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্যারিস্টার মওদুদ বলেন, জঙ্গিবাদকে আমরা ঘৃণা করি। কিন্তু সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী ও টিকিয়ে রাখার জন্য জঙ্গিবাদকে অতিরঞ্জিত করছে। একই সঙ্গে জঙ্গিবাদের নামে নিরীহ মানুষকে হয়রানিও করা হচ্ছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মহলের সামনে জঙ্গিবাদকে এনে আওয়ামী লীগ তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়। এটি সরকারের একটি চাল।

সরকারের সমালোচনা করে বিএনপির এ শীর্ষ নেতা বলেন, শুনেছি উপজেলা পর্যায়েও নাকি জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান হবে। এটি করা সরকারের ভুল সিদ্ধান্ত। এতে পুলিশ ও র‌্যাব অনেক সাধারণ মানুষকে আরও বেশি হয়রানি করবে।

‘জঙ্গিবাদ যদি জাতীয় সমস্যা হয়ে থাকে, তবে পুলিশ-র‌্যাব বাদ দিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে জঙ্গিবাদ নিধন করুন’ বলে সরকারের প্রতি আহ্বান জানান সাবেক এ আইনমন্ত্রী।

বিএনপির নিবন্ধন বাতিল প্রসঙ্গে মওদুদ বলেন, শোনা যাচ্ছে বিএনপি নির্বাচনে না গেলে নিবন্ধন থাকবে না। নিবন্ধন থাকুক আর না থাকুক সেটি মুখ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়া। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এ সময় সদ্য গঠিত নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন তিনি।

আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, সুকুমার বড়ুয়া, নির্বাহী কমিটির সদস্য ফরিদা মনি, শহিদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত