আপডেট :

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

        কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

        ইসলামিক সেন্টার হামলায় নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ নায়ক হিসেবে সম্মানিত

        স্যান্ডি ফায়ারে সিমি ভ্যালির প্রায় ৪৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে ব্রিটিশ উপ-রাষ্ট্রদূতের পদত্যাগ

        ট্রাম্প-শি বৈঠকের পর বোয়িং থেকে ২০০ বিমান কিনবে চীন

        ট্রাম্পের সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত ট্রাম্পবিরোধী রিপাবলিকান নেতা

        নিউইয়র্ক সিটিতে খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

        স্যান্ডি দাবানল লস এঞ্জেলেসের দিকে, পুড়েছে ১,৩০০ একরের বেশি

        সান ডিয়েগোর মসজিদে বন্দুক হামলা, নিহত ৩

        কঙ্গোতে ইবোলায় আক্রান্ত মার্কিন চিকিৎসককে জার্মানিতে নেওয়া হচ্ছে

        কঙ্গোতে ইবোলা আতঙ্ক: মৃত অন্তত ১১৮, জরুরি অবস্থা ঘোষণা

        ওপেনএআই মামলায় আদালতে হারলেন ইলন মাস্ক

        লস এঞ্জেলেস কাউন্টিতে হাম আতঙ্ক: ২০২৬ সালের পঞ্চম রোগী শনাক্ত

        ক্যালিফোর্নিয়ায় দমকা হাওয়া, দাবানলের ঝুঁকি ও উত্তাল সমুদ্রের সতর্কতা

আতিয়া মহলে ৭৮ জন উদ্ধার, অভিযান শেষ হয়নি

আতিয়া মহলে ৭৮ জন উদ্ধার, অভিযান শেষ হয়নি

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি পাঠানপাড়াস্থ আতিয়া মহলে সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের অভিযানে ৭৮ জনকে উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও শেষ হয়নি। ভবনের ভেতর জঙ্গিরা অবস্থান করছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, আতিয়া মহলের পাঁচ তলা ভবনে ৩০টি ফ্ল্যাট রয়েছে। তার একটিতে রয়েছে জঙ্গিরা। বাকি ২৯টি ফ্ল্যাটে আটকা পড়া ৭৮ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। জঙ্গিরা ১২টি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। ফ্ল্যাটের ভেতরে বেশ কয়েকজন জঙ্গি রয়েছে।

প্যারা-কমান্ডোরা জঙ্গিদের জীবিত ধরার চেষ্টা করছেন বলে উল্লেখ করা হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত