আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বোমা বিষ্ফোরণে পুলিশ কর্মকর্তা ছাত্রলীগ কর্মীসহ নিহত ৫, আহত ৪৫

বোমা বিষ্ফোরণে পুলিশ কর্মকর্তা ছাত্রলীগ কর্মীসহ নিহত ৫, আহত ৪৫

সিলেটের দক্ষিণ সুরমার শিবাবাড়ীর অদূরে শনিবার সন্ধ্যায় এক বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৪৫ জন। আহতদের মধ্যে পুলিশ ও র‍্যাব সদস্য রয়েছেন।

নিহতেরা হলেন, সিলেট মহানগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) পরিদর্শক আবু কয়ছর ও অপু নামে এক ছাত্রলীগ কর্মী এবং শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ী। অপুর বাড়ি দক্ষিণ সুরমার ঝালোপাড়া চাদনীঘাট এলাকায়। তার বাবার নাম আওলাদ হোসেন। অপু সিলেট মদনমোহন কলেজে ছাত্র। আরেকজনের নগরীর ২নং ওয়ার্ড দাড়িয়াপাড়ার প্রাইম ডেকোরেটার্সের মালিক শহিদুল ইসলাম। অপর একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এরপর রাত দুইটার দিকে আহত আরেক ছাত্রলীগ কর্মীর হাসপাতালে মৃত্যু হয়েছে বলে জানা যায়।

নিহত অপুর বন্ধু সোহাগ জানান, ‘সকালে অভিযান দেখতে বাসা থেকে বের হন। পরিবার তখন তাঁকে বাধা দেয়। কিন্তু পরিবারের কথা না শুনে তিনি শিববাড়ি এলাকায় আসেন। সন্ধ্যায় তাঁর আহত হওয়ার খবর পেয়ে আমি হাসপাতালে এসে লাশ পাই।’ শহিদুলের স্বজনরা জানিয়েছেন তিনি নর্থইস্ট মেডিকেলের পাশে তার ডেকোরেটার্সের সাইডের কাজ দেখবালের জন্য গিয়েছিলেন। সেখান থেকে ফিরবার পথে তিনি শিববাড়ীর দিকে যান জঙ্গি উদ্ধার তৎপড়তা দেখতে। সেখানে তিনি বোমার আঘাতে আহত হন। সেখান থেকে তাকে ওসমানী হাসপাতলে নিয়ে যাওয়া হয়। পরে ওসমানীতে তার মৃত্যু হয়।

আহতদের মধ্যে দক্ষিণ সুরমা থানার অসি হারুনুর রশিদও রয়েছেন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ‘আতিয়া মহল’ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মূল সড়কের কাছের একটি জায়গায় প্রথম বোমার বিস্ফোরণটি ঘটে। এ সময় বেশ কয়েকজনকে আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে কিছুক্ষণ পরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে আসেন।

এরপর রাত পৌনে ৮টার দিকে কাছাকাছি স্থান চেকপোস্টে আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে দুইটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। ৩০/৩৫ জন আহত হন। তাৎক্ষণিকভাবে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের দুইজন ঘটনাস্থলে, একজনকে হাসপাতালে নেয়ার পথে  মারা যায়। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. জেদান আল মূসা জানান, এক ঘণ্টার ব্যবধানে দুই জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ইন্সপেক্টর আবু কয়ছরসহ চারজন নিহত হয়েছেন।তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, বোমা বিস্ফোরণে দক্ষিণ সুরমা থানার ওসি হারুনর রশীদসহ ৪৫ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত