আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

আলোচনার মাধ্যমে একটা অবস্থা তৈরি করুন, সরকারকে ফখরুল

আলোচনার মাধ্যমে একটা অবস্থা তৈরি করুন, সরকারকে ফখরুল

আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা আলোচনার মাধ্যমে একটা অবস্থা তৈরি করুন। যে অবস্থার মধ্যে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে। আমরা এ কথাও বলেছি, বাংলাদেশের মানুষের আশা-আকাঙক্ষা পূরণ করতে পারে একটি অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। তাই নির্বাচনকালীন সহায়ক সরকার প্রতিষ্ঠা করে নির্বাচনের ব্যবস্থা নিন।’

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রবিবার (২৬ মার্চ) বিকেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিএনপি আয়োজিত র‌্যালির উদ্বোধনকালে মির্জা ফখরুল এসব কথা বলেছেন।

মির্জা ফখরুল বলেছেন, ‘বাংলাদেশের মানুষ কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি, জঙ্গিবাদকেও প্রশ্রয় দেবে না। বাংলাদেশের মানুষ স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করবে না। কারো কাছে মাথা নত করবে না।’

তিনি আরো বলেছেন, ‘অনেক ত্যাগ তিতিক্ষার ৪৬ বছর পরেও স্বাধীনতা ম্লান হয়ে গেছে। স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে। গণতন্ত্র লুণ্ঠিত। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতাসহ সবকিছু লুপ্ত হয়ে গেছে।’

বিএনপি মহাসচিব বলেছেন, ‘আমরা হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাই, ফিরে পেতে চাই। সে জন্য মহান স্বাধীনতার এই দিনে, আজকে, বিএনপিকে খালেদা জিয়ার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক সংগ্রামে নেমে পড়তে হবে।’

জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে তিনি বলেছেন, ‘শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার ডাকে সমগ্র জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। পরবর্তীতে তিনি একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আধুনিক বাংলাদেশের ভিত্তি তৈরি করেছেন।’

বিএনপির স্থায়ী সদস্য ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে র‌্যালি উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্য দেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি বের করে বিএনপি। র‌্যালিটি নয়াপল্টন বিএনপির অফিসের সামনে থেকে শুরু করে বিজয়নগর মোড়-কাকরাইল-শান্তিনগর হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অংশ নেয় বিএনপির শত শত নেতাকর্মী।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত