আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

আতিয়া মহলে ৪ জঙ্গির লাশ মিলেছে : প্রেসব্রিফিংয়ে সেনাবাহিনী

আতিয়া মহলে ৪ জঙ্গির লাশ মিলেছে : প্রেসব্রিফিংয়ে সেনাবাহিনী

সিলেটের শিববাড়ির আতিয়া মহলে ৪ জঙ্গির লাশ মিলেছে। তাদের মধ্যে একজন নারী ও ৩ জন পুরুষ। জঙ্গি আস্তানায় আর কোনও জীবিত জঙ্গি নেই।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটে ‘অপারেশন টোয়াইলাইট’ সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।

ব্রিফিংয়ে ফখরুল আহসান বলেন, ‘জঙ্গি আস্তানায় আর কোনও জীবিত জঙ্গি নেই। ওই বাড়িতে ব্যাপক বিস্ফোরক মজুদ রয়েছে। অভিযান এখনও শেষ হয়নি।’

তিনি বলেন, ‘ভেতর থেকে তারা এক্সপ্লোসিভ ফুটিয়েছে, গ্রেনেড চার্জ করেছে, গুলি করেছে। জঙ্গিরা সুইসাইডাল ভেস্ট পরা ছিল। পুরো বাড়ি কমান্ডোরা তল্লাশি করে দেখেছেন। প্রয়োজনে আরও তল্লাশি করা হবে।’

তিনি আরো বলেন, ‘সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা যে দুঃসাহসী অভিযান পরিচালনা করেছে, তাতে আমরা সবাই গর্বিত। নিজেদের কোনো ক্ষয়ক্ষতি ছাড়া সুন্দর-সফলভাবে অভিযানটা চলেছে।’

পুরো ভবন এখন কমান্ডোদের নিয়ন্ত্রণে। তবে এখনই অভিযান সমাপ্ত ঘোষণা করা হচ্ছে না। আনুষ্ঠানিকভাবে ভবনের নিয়ন্ত্রণ পুলিশের হাতে তুলে দিয়ে অভিযান সমাপ্ত ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার এই বাড়িটি গত বৃহস্পতিবার রাত থেকে ঘিরে রাখা হয়েছে। শুক্রবার ঢাকা থেকে পুলিশের বিশেষ ইউনিট সোয়াত সিলেটে গিয়ে পুলিশের সঙ্গে যোগ দেয় এবং ঘটনাস্থল ঘেরাও করে।  শনিবার সকাল থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল ‘অপারেশন টোয়াইলাইট’ নামে অভিযান শুরু করে। এ অভিযানের মধ্যেই শনিবার সন্ধ্যায় দুই দফা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়। আহত হয় আরো ৪৪ জন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত