আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সন্ত্রাসবাদ ইস্যুতে শেখ হাসিনাকে তুরস্কের প্রধানমন্ত্রীর ফোন

সন্ত্রাসবাদ ইস্যুতে শেখ হাসিনাকে তুরস্কের প্রধানমন্ত্রীর ফোন

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে তার দেশের আগ্রহের কথা প্রকাশ করেছেন।

সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় শেখ হাসিনাকে ফোন করেন বিনালি ইলদিরিম।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, সন্ধ্যায় ১৫ মিনিটের আলাপে তুরস্কের প্রধানমন্ত্রী বাংলাদেশের সিলেটে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেন এবং হতাহতদের প্রতি সমবেদনা জানান।

এ সময় সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, ‘ধর্মের নামে কিছু বিভ্রান্ত লোক ইসলামের সুনাম ক্ষুণ্ন করছে। তারা ধর্মের নামে ইসলামিক সংস্কৃতি ও ঐতিহ্যকে ধ্বংস করছে।’

শেখ হাসিনা আরো বলেছেন, ‘গতবছর তুরস্কের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার অভ্যুত্থান অপচেষ্টার নিন্দা করেছে বাংলাদেশ। আমরা সবসময় শান্তি ও গণতন্ত্রকে সমুন্নত রাখি।’

সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য তুরস্কের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান শেখ হাসিনা।

ফোনালাপের শুরুতেই তুরস্কের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের ৪৭তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শেখ হাসিনাকে অভিনন্দন জানান বলেও জনিয়েছেন ইহসানুল করিম।

বিনালি ইলদিরিম বাংলাদেশের সঙ্গে তুরস্কের ঐতিহাসিক সম্পর্কের কথাও উল্লেখ করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও একই কথা উল্লেখ করেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত