আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

তারেক রহমানের মালামাল ক্রোকের নির্দেশ

তারেক রহমানের মালামাল ক্রোকের নির্দেশ

মানহানির মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছে নড়াইলের আমলী আদালত।

আজ মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক মো. জাহিদুল আজাদ এ আদেশ দেন।

২০১৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ইংল্যান্ডের ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংকওয়েট হলে যুক্তরাজ্য বিএনপির এক সভায় তারেক রহমান বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ ও ‘পাকবন্ধু’ বলেন। বিষয়টি বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হয়।

তারেক রহমানের এমন বক্তব্যে বাদীসহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের মানুষেরা বিস্মিত হন।  নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহমুদ তুফান বাদী হয়ে ২০১৪ সালের ২২ ডিসেম্বর নড়াইলের আমলী আদালতে মানহানি মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ বিচারক সমন জারি করেন। পরবর্তীতে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা  এবং আজ মঙ্গলবার মাল ক্রোকের নির্দেশ দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী উত্তম কুমার ঘোষ জানান, মাল ক্রোকের নির্দেশ মামলায় উল্লেখিত ঠিকানায় পাঠানোর পর প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া মামলার ধার্য দিন ৩০ এপ্রিল আসামি তারেক রহমানকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছে আদালত।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত