আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সিলেটের পর মৌলভীবাজারে দুই জঙ্গি আস্তানার সন্ধান

সিলেটের পর মৌলভীবাজারে দুই জঙ্গি আস্তানার সন্ধান

মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানার মধ্যে নাসিরপুরের আস্তানায় অভিযান শুরু করেছে সোয়াত সদ্যসরা। নাসিরপুরের আস্তানায় অভিযান শেষ হওয়ার পর বড়হাট আস্তানায় অভিযান শুরু হবে বলে জানিয়েছেন সিলেট জোনের ডিআইজি কামরুল আহসান। নাসিরপুরের অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হিট ব্যাক’।

শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে। অবশ্য রাত ৮ টার পর থেকে আর কোনো গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে না।

ঘটনাস্থলের কাছাকাছি কাউকে যেতে দেওয়া হচ্ছে না। পূর্ব ঘোষিত ১৪৪ ধারা বজায় রয়েছে।

এর আগে কয়েক কিলোমিটার দূর থেকে টানা গুলিবর্ষণের শব্দ পাওয়া যাচ্ছিল। সন্ধ্যা সোয়া ৬টার দিক থেকে গুলিবর্ষণ শুরু হয় বলে জানা গেছে। ক্রমে গোলাগুলির শব্দ বাড়ছিল। বৃষ্টিতে সৃষ্ট বৈরী আবহাওয়ার মধ্যেই সোয়াত টিম অভিযান পরিচালনা করছে।

জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার রাত থেকে মৌলভীবাজারের পৃথক দুটি স্থানে দুটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটি বাড়ির অবস্থান সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুর এলাকায়। আরেকটি বাড়ি মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় অবস্থিত। দুটি স্থানের মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। নাসিরপুরে বাগানঘেরা একটি টিনশেড বাড়িতে কয়েকজন নারী-পুরুষ জঙ্গি ও তাদের ছোট শিশুরা অবস্থান করছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে, পৌরসভার বড়হাট এলাকার ৬ নম্বর ওয়ার্ড ও এর পার্শ্ববর্তী এলাকা এবং সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুরে নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। শহরে মাইকিং করে এ ঘোষণা সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, সাবইকে নিরাপদ অবস্থানে থাকতে বলা হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত