আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

কুমিল্লায়ও জঙ্গি আস্তানা, ব্যাপক বিস্ফোরক

কুমিল্লায়ও জঙ্গি আস্তানা, ব্যাপক বিস্ফোরক

কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ উপজেলার ২৪ নং ওয়ার্ডের কোটবাড়ির গন্ধমতি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে আইন-শৃঙ্খলা বাহিনীর ঘিরে রাখা বাড়িটিতে এক জঙ্গি অবস্থান করছেন বলে জানা গেছে। ওই জঙ্গির সঙ্গে বিপুল অস্ত্র ও বিস্ফোরক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ওই এলাকা থেকে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখেন আইন-শৃঙ্খলা ‍বাহিনীর সদস্যরা।

কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম জানান, কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ উপজেলার ২৪ নং ওয়ার্ডের কোটবাড়ি এলাকায় গন্ধমতি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যর। রয়েছেন কুমিল্লার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

বুধবার (২৯ মার্চ) বিকেল ৫টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

এদিকে কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সকালে এলাকা থেকে একজনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। বাড়িটির ভেতরে এক জঙ্গি বিপুল অস্ত্র ও বিস্ফোরকসহ অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রমতে, জঙ্গি আস্তানা তিনতলা ভবনের মালিকের নাম মো. দেলোয়ার হোসেন। ভবনের নিচতলায় ওই অবস্থান করে থাকতে পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত