আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

আতিয়া মহলে এখনও পড়ে আছে দুই জঙ্গির লাশ, ৭ জন নিহতের রহস্য এখনও অনুদ্ঘাটিত

আতিয়া মহলে এখনও পড়ে আছে দুই জঙ্গির লাশ, ৭ জন নিহতের রহস্য এখনও অনুদ্ঘাটিত

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। একই সঙ্গে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কেও যান চলাচল শুরু হয়েছে। শিববাড়ি এলাকায় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দেয়া হয়েছে। তবে এখনো স্থানীয়দের মাঝে আতঙ্ক কাটেনি। আতিয়া মহল ঘিরে এখনো উদ্বিগ্ন এলাকার মানুষ।

আতিয়া মহলে নিহত চার জঙ্গির মধ্যে দুইজনের মরদেহ এখনো পড়ে আছে ভবনের ভেতরে। মরদেহগুলো ময়নাতদন্ত করতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল আসার অপেক্ষায় রয়েছে পুলিশ।

শুক্রবার রাত ৮টা পর্যন্ত সেনা কমান্ডোদের অপরেশন ‘টোয়াইলাইট’ শেষ হওয়ার ৭৪ ঘণ্টা পার হলেও মরদেহ দুটি এখনো পড়ে আছে আতিয়া মহলে।

এই ৭৪ ঘণ্টার মধ্যে মরদেহ দুটি উদ্ধার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ বলছে, পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ঢাকা থেকে এসে ভবনটিকে ঝুঁকিমুক্ত করার পরপরই মরদেহগুলো উদ্ধার করা হবে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা শুক্রবার রাতে জানান, মরদেহগুলোর শরীরে ‘সুইসাইডাল’ ভেস্ট ছিল। সেগুলো নিষ্ক্রিয় করা হলেও আশপাশে আরও অনেক বিস্ফোরক থাকতে পারে। তাই মরদেহগুলো স্থানান্তর ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ঢাকার বোমা বিশেষজ্ঞদের অপেক্ষা করছি। আশা করছি, শনিবার পুলিশের বোমা নিষ্কিয়কারী দল ঢাকা থেকে আসার পর মরদেহগুলো উদ্ধার করা সম্ভব হবে।

অপরদিকে, আতিয়া মহল থেকে উদ্ধার হওয়া ২৮ পরিবারের লোকজন বাসায় ফিরতে চাচ্ছেন। পুলিশ তাদেরকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে। এখনই তারা বাড়ি ফিরতে পারবেন না বলে জানানো হয়েছে।

এদিকে, গত ২৫ মার্চ রাতে অপারেশন ‘টোয়াইলাইট’ চলাকালে আতিয়া মহলের পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় সাতজন নিহত ও ৪৬ জন আহত হওয়ার কোনো রহস্য উদঘাটন করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী। তারা বলছেন, নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে কথা বলা হচ্ছে। ঘটনাস্থলের ভিডিও সংগ্রহ করার চেষ্টা চলছে। খুব শিগগিরই বোমা বিস্ফোরণের রহস্য বেরিয়ে আসবে বলে পুলিশ আশাবাদী।

গত শুক্রবার থেকে আতিয়া মহলে অভিযান শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী। পর দিন তাদের সঙ্গে যোগ দেন সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা। টানা পাঁচ দিনের অভিযান শেষে গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে অভিযান সমাপ্তের ঘোষণা দেয় সেনাবাহিনী।

অভিযানে আতিয়া মহলের ভেতরে থাকা এক নারী ও তিন পুরুষ জঙ্গি নিহত হয়। নিহত তিন পুরুষ জঙ্গির মধ্যে জেএমবির শীর্ষ সন্ত্রাসী মাঈনুল ইসলাম ওরফে মুসা রয়েছেন বলে ধারণা করছে কাউন্টার টেররিজম ইউনিট ও আইন-শৃঙ্খলা বাহিনী।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত