আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

না’গঞ্জের ৭ খুন : এএসআই হাবিব গ্রেফতার

না’গঞ্জের ৭ খুন : এএসআই হাবিব গ্রেফতার

জেলার হিজলা থেকে নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৭ খুনের মামলায় ২৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী এএসআই হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) তাকে গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যায় এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন হিজলা থানার অফিসার ইন চার্জ (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান।

তিনি জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৭টায় দণ্ডিত হাবিবুর রহমানকে নিয়ে হিজলা থেকে নরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে সেখানকার পুলিশ।

হাবিবুব রহমান বর্তমানে হিজলা নৌ পুলিশের এএসআই হিসেবে কর্মরত ছিলেন।

আ জা মো. মাসুদুজ্জামান আরো জানিয়েছেন, হাবিবুর রহমান নারায়ণগঞ্জে কর্মরত অবস্থায় ৭ খুনের ঘটনাকালে অভিযুক্ত র‌্যাবের কমান্ডিং অফিসার এমএ রানার দেহরক্ষী ছিলেন। ওই ঘটনায় ফতুল্লা থানায় ২০১৪ সালের ২৮ এপ্রিল একটি মামলা হয়, যার নং-৭৪। অপর মামলাটি দায়ের হয় ২০১৪ সালে ৭ মে, মামলা নং-১১। দুটি মামলায় হাবিবুর রহমানের বিরুদ্ধে ১৭ বছর ও ১০ বছর মিলিয়ে ২৭ বছরের করাদণ্ডের রায় প্রদান করেন আদালত। তবে হাবিবুর রহমান ওই ঘটনার পর পদোন্নতি নিয়ে হিজলা থানার নৌ পুলিশ ফাঁড়িতে এএসআইয়ের দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার সকালে নরিয়া থানার একটি টিম আদালতের সমন নিয়ে হিজলা থানায় আসেন। এরপর তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় এনে বিষয়টি নিশ্চিত হন। সন্ধ্যা সাড়ে ৭টায় দণ্ডিত হাবিবুর রহমানকে নরিয়া থানা পুলিশ হিজলা থেকে নিয়ে যায়।

রায় হওয়ার পরও কিভাবে দণ্ডিত হাবিবুর রহমান কর্মরত ছিলেন, এমন প্রশ্নের জবাবে নৌ পুলিশ প্রধান কার্যালয়ে কর্মরত এসপি আতিকুর রহমান বলেছেন, ‘এটি আমার জানা নেই। বরিশাল নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের সাথে কথা বলতে বলেন।’ একই কথা বলেন জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামানও। তিনি বলেন, ‘পুলিশের বিরুদ্ধে বিভিন্ন সময় ওয়ারেন্ট আসে। খতিয়ে দেখার পর জানা যায় এর ধরণ সম্পর্কে।’

এ বিষয়ে নৌ পুলিশ বরিশাল জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আ. মেতালেব এবং হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত