আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাংলাদেশের সঙ্গে কয়েকটি দেশের বাণিজ্যে আগ্রহ প্রকাশ

বাংলাদেশের সঙ্গে কয়েকটি দেশের বাণিজ্যে আগ্রহ প্রকাশ

ঢাকায় চলছে ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) অ্যাসেম্বলি।

সম্মেলনের তৃতীয় দিনে বেশ কয়েকটি দেশের আইপিইউ ডেলিগেটস পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে দ্বিপাক্ষিক সাক্ষাতে বাণিজ্য সর্ম্পক স্থাপনের আগ্রহের কথা জানান।

সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইপিইউ অ্যাসেম্বলিতে অংশ নেওয়া ব্রাজিলের মেম্বার অব দ্যা চেম্বার অব ডেপুটিস আটলিয়া লিন্স-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সর্ম্পক স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন বলে প্রতিমন্ত্রী পরে জানান।

এদিকে আইপিইউ অ্যাসেম্বলিতে অংশ নেওয়া দক্ষিণ আফ্রিকার ডেপুটি চেয়ারপার্সন অব ন্যাশনাল কাউন্সিল অব প্রভিন্সেস রাসিরিটি জোহান্স তাউ-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল এবং পরে আর্জেন্টিনার স্পিকার ফেডরিকো পিনেদো প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করে একই ধরনের আগ্রহ প্রকাশ করেন বলে জানা গেছে।

প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠককালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয় সংসদ ও আইপিইউ ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনের আয়োজক। আজ চলছে সম্মেলনের তৃতীয় দিনের অ্যাসেম্বলি। ৫ এপ্রিল বুধবার ঢাকা ঘোষণার মধ্য দিয়ে বিশ্বের সর্ববৃহৎ এই আইনপ্রণেতাদের মিলনমেলা শেষ হবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত