আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

মুসা বিন শমসেরের ‘যুদ্ধাপরাধের তথ্য’ দিলেন দুই সাংবাদিক

মুসা বিন শমসেরের ‘যুদ্ধাপরাধের তথ্য’ দিলেন দুই সাংবাদিক

তদন্ত সংস্থার আহ্বানে সাড়া দিয়ে  বিশ্ববিখ্যাত বাংলাদেশি ধনকুবের মুসা বিন শমসেরের ‘যুদ্ধাপরাধের তথ্য’ সম্বলিত নথি হস্তান্তর করেছেন দৈনিক বাংলা ৭১ সম্পাদক প্রবীর সিকদার ও সাংবাদিক সাগর লোহানী।

ঢাকার ধানমন্ডিস্থ তদন্ত সংস্থার কার্যালয়ে গিয়ে বৃহস্পতিবার দুপুরে জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হকের হাতে একটি দৈনিক ও দুটি অনলাইন নিউজপোর্টালের প্রতিবেদনসহ ২৮ পৃষ্ঠার নথি তুলে দেন তারা।

দৈনিক বাংলা ৭১ ও নিউজ পোর্টাল উত্তরাধিকার ৭১ এর সম্পাদক প্রবীর সিকদার বলেন, তদন্ত সংস্থা শিগগিরই মুসা বিন শমসেরের যুদ্ধাপরাধের তদন্তের উদ্যোগে নেবেন বলে আশা করছি।

এ ব্যাপারে মুক্তিযুদ্ধ গবেষক সাগর লোহানী সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে যেসব তথ্য উপাত্ত আছে, সেগুলো তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করেছি। তারা গ্রহণ করেছেন। তারা আমাদের আশ্বাস দিয়েছেন, এ বিষয়ে অনুসন্ধান করবেন এবং অনুসন্ধানে প্রমাণযোগ্য অপরাধ পাওয়া গেলে তদন্ত কর্মকর্তা নিয়োগ করে তদন্তের উদ্যোগে নেবেন।’

এ বিষয়ে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান বলেন, ‘তারা যেসব ডকুমেন্টস দিয়েছেন, আমরা যাচাই-বাছাই করে দেখব। সত্যতা থাকলে আমরা অবশ্যই তদন্তে যাব।’

ফরিদপুর শহরের সাধারণ একটি পরিবার থেকে রহস্যজনকভাবে ধনকুবের হয়ে ওঠা মুসাকে তার এলাকার মানুষ ‘নুলা মুসা’ নামেই চেনেন। ২০১০ সালে যুদ্ধাপরাধের বিচার শুরুর পর বিভিন্ন পর্যায় থেকে তার যুদ্ধাপরাধের বিচারের দাবি ওঠে।

মুসার যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে অনুসন্ধানের কথা বললেও তাতে কোনো অগ্রগতির খবর দিতে পারছিল না ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত