আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

দেশের কিছুই রাখেনি, সব বিক্রি করে দিয়েছে সরকার : খালেদা

দেশের কিছুই রাখেনি, সব বিক্রি করে দিয়েছে সরকার : খালেদা

ভারতের সঙ্গে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘এই সরকার আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে। তারা দেশের কিছুই রাখেনি, সব বিক্রি করে দিয়েছে। যা বাকি ছিল সেটাও বিক্রি করে দিয়েছে।’

শনিবার রাতে গুলশানের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামে নিহত ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুর পরিবারকে সমবেদনা ও আর্থিক সহযোগিতা করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে খালেদা জিয়া আরও বলেন, ‘পৃথিবীতে কেউ দেশের সার্বভৌমত্ব বিক্রি করে রক্ষা পায়নি।’
গত ২৯ মার্চ রাতে চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকার বাসা থেকে নুরুল আলম নুরুকে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন বৃহস্পতিবার বিকাল ৪টায় চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের খেলাঘাট এলাকায় উপুড় হওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। উদ্ধার করা মরদেহের মাথায় গুলির ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। বিএনপির দাবি, র‌্যাব তাকে তুলে নিয়ে হত্যা করেছে।
এ প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ‘শুধু র‌্যাব নয়, এমন অনেক বাহিনী তৈরি করা হয়েছে যারা বিরোধী দলের নেতাকর্মীদের ধরে নিয়ে খুন করছে। যারা আগামী দিনের দেশের নেতৃত্ব দেবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, দেশের সুনাম বাড়াবে তাদের বাছাই করে করে হত্যা করা হচ্ছে।’
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘শেখ হাসিনার বিচারও একদিন হবে। আর কেউ না করুক একজন মালিক আছেন তিনি সময় মতো ধরবেন।’ এ জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
এ সময় নিহত ছাত্রদল নেতার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন খালেদা জিয়া। আর্থিক সহযোগিতা প্রদানসহ ভবিষ্যতেও তিনি এবং দল তাদের পরিবারের পাশে থাকবে বলে জানান।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ, চট্টগ্রাম বিএনপি নেতা ডা. শাহাদত হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি


শেয়ার করুন

পাঠকের মতামত