আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বৃহত্তর ফরিদপুর বিভাগ হচ্ছে

বৃহত্তর ফরিদপুর বিভাগ হচ্ছে

বৃহত্তর ফরিদপুর বিভাগ হতে যাচ্ছে। এ ব্যাপারে প্রস্তুতি নেয়ার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারের একটি নীতিনির্ধারণী সূত্র ঢাকাটাইমসকে জানায়, মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের এক ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বৃহত্তর ফরিদপুরকে বিভাগ করার বিষয়ে নির্দেশনা দেন। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলেন।

বৃহত্তর ফরিদপুরের মানুষ দীর্ঘদিন ধরে বিভাগের দাবি জানিয়ে আসছেন। সবশেষ গত ২৯ মার্চ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের জনসভাতেও প্রধানমন্ত্রীর কাছে ফরিদপুরকে বিভাগ করার দাবি তোলা হয়। প্রধানমন্ত্রী তখন বিভাগের ঘোষণা না দিয়ে বলেন, ঢাকা বিভাগকে ভেঙে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর নিয়ে একটি বিভাগ করা হবে। তবে বিভাগীয় সদরদপ্তর কোথায় হবে তা তিনি স্পষ্ট করে বলেননি।

এর আগে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন ঢাকা বিভাগকে ছোট করা হবে এবং দেশে বিভাগের সংখ্যা আরও বাড়ানো হবে। এর মাধ্যমে নাগরিক সুবিধা বাড়বে বলে মনে করেন প্রধানমন্ত্রী।

দেশে বর্তমানে বিভাগের সংখ্যা আটটি। সম্প্রতি ঢাকা বিভাগের চারটি জেলা নিয়ে নতুন ময়মনসিংহ বিভাগ গঠন করা হয়। ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলা নিয়ে ফরিদপুর বিভাগ করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত আগেই হয়েছে। ময়মনসিংহ নতুন বিভাগ হওয়ায় ঢাকা বিভাগের জেলা সংখ্যা এখন ১৩টি। তবে এখনো বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ ঢাকা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত