আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ভাস্কর্য সরানোর এখতিয়ার সুপ্রিম কোর্টের : আওয়ামী লীগ

ভাস্কর্য সরানোর এখতিয়ার সুপ্রিম কোর্টের : আওয়ামী লীগ

আদালত প্রাঙ্গণ থেকে গ্রিক দেবী’র ভাস্কর্য অপসারণ করা হবে কিনা সেই এখতিয়ার সরকার কিংবা আওয়ামী লীগের নয়; এটা সম্পূর্ণই সুপ্রিম কোর্টের এখতিয়ার। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে শনিবার (১৫ এপ্রিল) বিকেলে দলের পক্ষ থেকে করা এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন হাছান মাহমুদ।

দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘পৃথিবীর অনেক মুসলিম দেশেই এ ধরনের ভাস্কর্য আছে। সুপ্রিম কোর্টের পাশে যেহেতু জাতীয় ঈদগাহ, তাই ঈদগাহে নামাজ পড়ার সময় যাতে ভাস্কর্যটি দেখা না যায় এবং এ কারণে যাতে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে, সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী তার মতামত যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছেন। ভাস্কর্যটি অপসারণ হবে কি হবে না, সে সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের, সরকার কিংবা আওয়ামী লীগের নয়।’

সবার অংশগ্রহণে কোনো অঘটন ছাড়াই পহেলা বৈশাখ উদযাপিত হওয়ায় সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন হাছান মাহমুদ।

এ সময় তিনি বলেছেন, ‘সব কূপমণ্ডূকতা ও সাম্প্রদায়িকতাকে পরাজিত করেছে মানুষ। এ দেশে সাম্প্রদায়িক শক্তি ও কোনো জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠীর স্থান নেই।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত