আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

এরশাদের বাসায় বাবলু-টুম্পার দ্বিতীয় বিয়ে

এরশাদের বাসায় বাবলু-টুম্পার দ্বিতীয় বিয়ে

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাগ্নি মেহেজেবুন্নেছা টুম্পাকে ঘটা করে বিয়ে করলেন দলটির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় এরশাদের বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে এরশাদের উপস্থিতিতে বাবলু-টুম্পার আকদ পড়ানো হয়।

বিয়েতে টুম্পার পক্ষে সাক্ষী হন দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি ও বাবলুর পক্ষে ছিলেন দলটির জ্যেষ্ঠ নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। আর বিয়েতে অভিভাবক শ্বশুর হয়েছেন এরশাদের ছোটভাই জিএম কাদের। আকদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবলুর শাশুড়ি মেরিনা রহমান এমপি ও আত্মীয়-স্বজন। বাবলুর ভাইবোন, ছেলে-ছেলের বউসহ আত্মীয়-স্বজনও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

আকদ অনুষ্ঠান শেষে সন্ধ্যায় খিলক্ষেতের লা মেরিডিয়ান রেস্টুরেন্টে আয়োজন করা হয় প্রীতিভোজের। অনুষ্ঠানে বাবলু ও টুম্পার আত্মীয়-স্বজন ছাড়াও দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভ রায়, এটিইউ তাজ রহমান, মেজর অব. খালেদ আখতার প্রমুখ অংশ নেন।

উল্লেখ্য, বর জিয়াউদ্দিন বাবলুর এটি দ্বিতীয় বিয়ে। বাবলুর স্ত্রী ফরিদা সরকার ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০০৫ সালে মারা যান। তার এক ছেলে আশিক আহমেদ। তার ছেলে ব্যবসার সঙ্গে জড়িত এবং বিবাহিত। পক্ষান্তরে টুম্পারও এটি দ্বিতীয় সংসার। প্রথম সংসারে এক মেয়ে ও এক ছেলে রয়েছে। টুম্পা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত