আপডেট :

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্কাইডাইভিং দুর্ঘটনায় তাহিতির এক ব্যক্তির মৃত্যু

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প

        অস্ট্রেলিয়ার আউকাস সাবমেরিন চুক্তি নিয়ে জনঅর্থায়নে স্বাধীন তদন্ত শুরু

        প্রায় এক বছর পর নিউ মেক্সিকোর বনে ল্যাবকর্মীর মরদেহ উদ্ধার

        যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের কেন্দ্রে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প

        আইওয়ায় পারিবারিক বিরোধে গুলিতে নিহত ৬, পরে আত্মহত্যা সন্দেহভাজনের

ঝিনাইদহে ‘জঙ্গি আস্তানা’য় অভিযান, বিস্ফোরক উদ্ধার

ঝিনাইদহে ‘জঙ্গি আস্তানা’য় অভিযান, বিস্ফোরক উদ্ধার

ফাইল ছবি

ঝিনাইদহ সদর উপজেলায় ‘জঙ্গি আস্তানা’সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখার পর সেখান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিটের সদস্যরা।

শুক্রবার (২১ এপ্রিল) বিকেল থেকে সদর উপজেলার ওই বাড়িটি ঘিরে রাখে সিটি ইউনিটের সদস্যরা। সিটি ইউনিটের পাশাপাশি জেলা পুলিশ ও র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও বাড়িটিকে ঘিরে অবস্থান নিয়েছে।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপ কমিশনার মহিবুল ইসলাম খান শুক্রবার রাতে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সিটি ইউনিটের সদস্যরা শুক্রবার সন্ধ্যার আগ থেকে ওই বাড়ি ঘিরে রেখেছে। তাদের কাছে পূর্বের তথ্য থাকায় বৃহস্পতিবার রাত থেকে তারা বাড়িটির ওপর নজর রাখছিলেন। পরে শুক্রবার সন্ধ্যার আগে তারা অভিযান শুরু করে।

তবে বাড়ির ভিতরে কোনো মানুষ পাওয়া যায়নি বলে জানিয়েছেন মহিবুল ইসলাম।

তিনি আরও জানিয়েছেন, বাড়িটির ভিতের অনেক বিস্ফোরক পাওয়া গেছে। বোমা নিষ্ক্রিয় দল ঘটনাস্থলে পৌঁছানের পর বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ শুরু করবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত