আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

চাঁপাইনবাবগঞ্জে ‘অপারেশন ঈগল হান্ট’, ৪ ‘জঙ্গি’ নিহত

চাঁপাইনবাবগঞ্জে ‘অপারেশন ঈগল হান্ট’, ৪ ‘জঙ্গি’ নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকার ‘জঙ্গি আস্তানায়’ পরিচালিত অভিযান ‘অপারেশন ঈগল হান্ট’ সমাপ্ত ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায়। পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট টিমের সদস্যরা এ অভিযান পরিচালনা করেছেন। অভিযানে রফিকুল আলম আবুসহ ৪ নিহত হয়েছে। তারা সবাই আত্মঘাতী হয়েছে। এ ছাড়া ওই ‘জঙ্গি আস্তানা’ থেকে আহত এক নারী ও এক শিশুকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ‘জঙ্গি আস্তানার’ পাশে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) খুরশিদ হোসেন।

বাড়িটি থেকে উদ্ধার করা নারী ও শিশুটি বাড়িটিতে থাকা জঙ্গি সংগঠন পুরোনো জেএমবির সদস্য আবুর স্ত্রী এবং সন্তান বলে নিশ্চিত করেছে পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে ডিআইজি খুরশিদ হোসেন বলেছেন, “চার জঙ্গি নিহত হওয়ার মধ্য দিয়ে ‘অপারেশন ইগল হান্ট’ শেষ। আবু ছাড়া অপর তিনজনের পরিচয় আপাতত নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, প্রথমবারের মতো কোনো অভিযানে এক নারী ও এক শিশুকে উদ্ধার করা হয়েছে। এই চারজনই (আবুসহ অন্য তিনজন) আত্মঘাতী হয়েছেন।’

এর আগে বিকেল সোয়া চারটার দিকে জঙ্গিদের আত্মসমর্পণ করতে আহ্বান জানায় পুলিশ। সে সময় এ আহ্বানে কেউ সাড়া দেয়নি। ওই আহ্বানের পর একপর্যায়ে ‘জঙ্গি আস্তানা’ থেকে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এরপর বিকেল পাঁচটার দিকে ওই নারীকে উদ্ধার করা হয়।

শিবগঞ্জের এই ‘জঙ্গি আস্তানা’য় বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো জঙ্গিবিরোধী অভিযান চালায় সোয়াট সদস্যরা। এদিন সকালে ‘অপারেশন ঈগল হান্ট’ পুনরায় শুরু করেন তারা।

আইন-শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, জঙ্গি আস্তানা হিসেবে যে বাড়িতে অভিযান চালানো হচ্ছে, সেটি সাইদুর রহমান ওরফে জেন্টু বিশ্বাসের। বাড়িটিতে একই গ্রামের বাসিন্দা আবু (৩০) তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে অবস্থান করছে এমন তথ্য নিশ্চিত হওয়ার পর সেখানে অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। এরই অংশ হিসেবে বাড়িটি ঘিরে রেখেছিল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। বুধবার বিকেলে হেলিকপ্টারযোগে সোয়াট সদস্যরা পৌঁছানোর পর ওই দিন সন্ধ্যায় অভিযান শুরু হয়। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন ঈগল হান্ট’। শুরুর ২ ঘণ্টা পর রাতের কারণে এই অভিযান স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকালে তা ফের শুরু হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাড়িটি থেকে বুধবার রাতে ও বৃহস্পতিবার ভোরে কয়েক দফা গুলির শব্দ ভেসে আসে। সকাল নয়টার পর সেখান থেকে মুহুর্মুহু গুলির শব্দ আসে। অভিযান চলাকালে দিনভর থেমে থেমে গুলির শব্দ শোনা যায়।

ঘটনাস্থলে সকালেই বোমা নিষ্ক্রিয়করণ দল আসে। উপস্থিত ছিল সিআইডির ক্রাইমসিন ইউনিট ও ফায়ার সার্ভিস সদস্যরাও।

দুপুর ১২টার দিকে সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণ করতে মাইকে মিনিট পাঁচেক ধরে আহ্বান জানায় পুলিশ। কিন্তু এ আহ্বানে কেউ সাড়া দেয়নি।

দুপুর সাড়ে ১২টার দিকে ‘জঙ্গি আস্তানা’র স্থান থেকে বিকট বিস্ফোরণের শব্দ ভেসে আসে। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। এরপরই বাড়িটির দিকে ফায়ার সার্ভিসের সদস্যদের যেতে দেখা যায়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত