আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু আর নেই

এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু আর নেই

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) এর আহ্বায়ক শেখ শওকত হোসেন নিলু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (৬মে) রাত পৌনে ১১টার দিকে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

শেখ নিলুর ব্যক্তিগত সহকারী আল আমিন মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, স্যার হার্ট এ্যাটাকে অক্রান্ত হওয়ার পর ৩ দিন আগে স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। দুই দিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

এনপিপির যুগ্ম মহাসচিব জিয়া জামান খান প্রিন্স জানান, শেখ শওকত হোসেন নিলু ২ মেয়ের জনক। তার বড় মেয়ে ডাক্তার, অস্ট্রেলিয়ায় থাকেন। ছোট মেয়ে ব্যারিস্টার। বড় মেয়ে অস্ট্রেলিয়া থেকে কাল (রবিবার) ঢাকায় আসবেন। তিনি আসার পরই সিদ্ধান্ত হবে মরহুম শেখ নিলুকে কখন এবং কোথায় দাফন করা হবে।

শেখ শওকত হোসেন নিলু ১৯৫২ সালের ৩ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমডাঙ্গা গ্রামের ঐতিহ্যবাহী শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ শাহাদাৎ হোসেন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্যবন্ধু, খেলার সাথী ও সহপাঠী।

গোপালগঞ্জে ষাটের দশকে ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি শেখ শওকত হোসেন নিলুর। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হবার পর রাজনৈতিক নানা মেরুকরণের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশের রাষ্ট্রপতি হন। জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথমে জাগদল এবং পরে গঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শেখ শওকত হোসেন নিলু বিএনপির প্রতিষ্ঠাকালীন কৃষি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর রাজনীতিতে নানা মেরুকরণের সঙ্গে যুক্ত হন তিনি। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির রাজনীতিতেও সম্পৃক্ত করেন নিজেকে। দলটির প্রেসিডিয়াম সদস্য এবং কৃষক পার্টির সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর জাতীয় পার্টিতে নানা বিভক্তি দেখা দিলে সেখান থেকে বেরিয়ে এসে নিজ অনুসারীদের নিয়ে ২০০৮ সালের ১৯ সেপ্টেম্বর গঠন করেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। ২০১১ সালে বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের (পরবর্তীতে ২০ দলীয় জোট) শরিক হন নিলু।

২০১৪ সালের প্রথমদিকে বিএনপি জোট থেকে শেখ শওকত হোসেন নিলু বিএনপি জোট থেকে বের হয়ে আসেন। তার দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) নিয়ে একই বছরে গঠন করেন নতুন রাজনৈতিক জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)। বর্তমানে তিনি নিজ দল ও জোটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত