আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ উদ্বোধন

কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ উদ্বোধন

বিশ্বের দীর্ঘতম ও একমাত্র সমুদ্র সড়ক ‘কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উখিয়ার ইনানীতে সেনাবাহিনীর অবকাশ কেন্দ্র বে-ওয়াচ সংলগ্ন এলাকা থেকে তিনি সড়কটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর এটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার পৌঁছান।


শনিবার সকাল ১০টার দিকে ৮০ কিলোমিটারের বেশি দীর্ঘ এ সড়কটি উদ্বোধনের জন্য কক্সবাজার পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি মেরিন ড্রাইভ সড়ক ছাড়াও সাতটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঘোষণা এবং আটটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রকল্পগুলো হলো- প্রথমবারের মতো বোয়িং বিমান অবতরণের মধ্য দিয়ে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে, কক্সবাজার মেডিক্যাল কলেজের একাডেমিক ভবন, কক্সবাজার সরকারি কলেজের একাডেমিক ও হোস্টেল ভবন এবং কক্সবাজার সরকারি মহিলা কলেজের হোস্টেল ভবনসহ আরো কয়েকটি প্রকল্প। এ ছাড়া নতুন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, কক্সবাজার শহরের কস্তুরাঘাট এলাকায় বাঁকখালী নদীতে দৃষ্টিনন্দন কক্সবাজার-খুরুশকূল সংযোগ সেতু এবং টেকনাফের নাফ নদীর জালিয়ার দ্বীপে এক্সক্লুসিভ ‘নাফ ট্যুরিজম পার্ক’সহ আরো কয়েকটি প্রকল্পের।


দুপুরে প্রধানমন্ত্রী কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর জনসভা সফল করতে জেলা থেকে তৃণমূল পর্যন্ত সকল ইউনিটের নেতা-কর্মীরা গত এক সপ্তাহ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জেলাব্যাপী পোস্টারিং, মাইকিং, গণসংযোগ, পথসভা ও হাটসভা করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত