আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ঝিনাইদহে অভিযানে ২ জঙ্গি নিহত

ঝিনাইদহে অভিযানে ২ জঙ্গি নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে।

রোববার সকালে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় কাউন্টার টেরোরিজম ইউনিটের এডিসি নাজমুল হোসেন, পুলিশের এসআই মহাসিন হোসেন ও মুজিবুর রহমান আহত হয়েছেন। আহতদের প্রথমে কোটচাঁদপুর হাসপাতালে ও পরে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আস্তানাটি ঘিরে রেখে এখনো  অভিযান চালানো হচ্ছে। ওই বাড়ির মালিক জহুরুল ইসলাম, আলম ও জসিমকে আটক করা হয়েছে।

ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জঙ্গি আস্তানা সন্দেহে রোববার ভোর থেকে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের জহুরুল ইসলামের বাড়িটি ঘিরে রাখা হয়। এক পর্যায়ে ওই বাড়ির ভিতর থেকে গুলি ছোড়া হয়। গুলিতে নাজমুল হোসেন, মহাসিন হোসেন ও মুজিবুর রহমান আহত হন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। দুইপক্ষের গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এবং একজন আত্মঘাতী হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত