আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রেমিট্যান্স পাঠাতে আর খরচ দিতে হবে না : অর্থমন্ত্রী

রেমিট্যান্স পাঠাতে আর খরচ দিতে হবে না : অর্থমন্ত্রী

আগামী ২০১৭-১৮ অর্থবছর থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ব্যাংক থেকে কোনো খরচ নেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেছেন, প্রবাসীদের পাঠানো অর্থের (রেমিট্যান্স) পরিমাণ কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার সচিবালয়ের ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এ কথা জানান।

অনুষ্ঠানে আগামী বাজেটকে সামনে রেখে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন ইআরএফের নেতারা। অর্থমন্ত্রীও সে প্রস্তাবগুলোর বিষয়ে তার অবস্থান তুলে ধরেন।

রেমিট্যান্স কমে যাওয়ার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এটা সত্য। এটা যাতে বাড়ানো যায়...। এখন তারা টাকা পাঠালে আমরা চার্জ করি। প্রধানমন্ত্রী চার্জ না নেওয়ার নির্দেশনা দিয়েছেন। আমরা এটা করব। তাদের (প্রবাসী) টাকা স্থানান্তরে যাতে কোনো টাকা না লাগে।’

তিনি বলেন, ‘নানা কারণে প্রবাসী আয় কিছুটা কমবে। মধ্যপ্রাচ্যে অনেক জায়গায় বেতন-টেতন কমানো হয়েছে। বিদেশে যারা আয় করেন তারাও কিছু আয় বিদেশে রাখছেন, প্রথম দিকে সবটাই পাঠিয়ে দিতেন। এখন এটা হচ্ছে না।’

বাজেট প্রস্তুতের কাজ চলছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বাজেট ৪ লাখ ৬, ৭ বা ৮ হাজার কোটি টাকার মধ্যে থাকবে।

পুঁজিবাজারের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘পুঁজি বাজার ফটকা বাজারই ছিল, কোনো নিয়ম-নীতি ছিল না। গত তিন বছর ধরে পুঁজিবাজারের অবস্থা ভালো, এটা ফটকা বাজার নয়। এর ফলাফলও আমরা দেখছি। সেখানে এখন বহুজাতিক কোম্পানিকে বলতে পারি, তোমার শেয়ার ছাড়ো। সরকারি প্রতিষ্ঠানকে বাজারে আসতে বলতে পারি।’

প্রতি বছর বাজেটে কালো টাকা সাদা করার একটা ব্যবস্থা থাকে- ইআরএফের একজন নেতা এ বিষয়টি উত্থাপন করতেই অর্থমন্ত্রী বলেন, ‘ওটা আমার বাজেটে বহুদিন ধরে নেই। ইট ইজ নাউ প্রোভাইড ইন দ্য ল। কারো যদি আনডিক্লেয়ার মানি থাকে, হি ক্যান ডিক্লেয়ার এনিটাইম পেইং নেসেসারি ফাইন ইত্যাদি ইত্যাদি। সেটাই গত ৩-৪ বছর ধরে চলছে।’

শিক্ষার মান নিয়ে প্রশ্ন তোলার পরিপ্রেক্ষিতে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘শিক্ষায় এনরোলমেন্ট বেড়েছে। মানটা মোটেই বাড়েনি বলা হয়। এখন মানের দিকে নজর দেওয়া আমাদের প্রয়োজন। মানের দিকে নজরের দাবিটা এখন ছাত্র ও তাদের অভিভাবকদের কাছ থেকেও আসছে। আমরা এ বিষয়ে সচেতন। পাঠ্যপুস্তক সংস্কার হচ্ছে।’

গবেষণার জন্য এবার বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হবে, জানিয়ে তিনি বলেন, ‘শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, অন্যান্য প্রতিষ্ঠানেও গবেষণার প্রয়োজন আছে। গবেষণা যে প্রয়োজনীয়, এটা আমরা জানি। সেখানে খুব ভালভাবে জোর দেওয়ার প্রচেষ্টা চলছে।’

মূল্য সংযোজন কর (মূসক) আদায়ের পর তা সরকারের তহবিলে জমা নিশ্চিতে তদারকি জোরদারের বিষয়ে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘(মূসক) আদায় হয়, সব টাকা আসে না। এটা বন্ধ হয়ে যাবে খুব সত্বর। অনলাইন ছাড়াও আমার ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) চালু করতে যাচ্ছি। আশা করি, আমরা এটি ৫০ হাজার স্থাপনায় স্থাপন করতে পারব। এতে প্রতিষ্ঠানের সব লেনদেন রেকর্ড হবে। এটাকে কন্ট্রোল করার ব্যবস্থা আমার নিচ্ছি।’

রাজস্ব আয়ের ৪০ শতাংশ ভ্যাট থেকে আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

দুর্নীতি দূর ও বেশি কর আদায়ে এনবিআর ও বাংলাদেশ ব্যাংক একসঙ্গে কাজ করতে পারে- ইআরএফের একজন সদস্য এ বিষয়টি উত্থাপন করলে অর্থমন্ত্রী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমানকে জবাব দিতে বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘প্রায়ই রিপোর্ট আসে, বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী কোটিপতির সংখ্যা অনেক বেশি। কিন্তু সেভাবে ট্যাক্স জমা পড়ে না। দেয়ার ইজ এ মিসম্যাচ। বাংলাদেশ ব্যাংক ও এনবিআর যদি একত্রে কাজ তবে ভালো হবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ইআরএফের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত