আপডেট :

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্কাইডাইভিং দুর্ঘটনায় তাহিতির এক ব্যক্তির মৃত্যু

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প

        অস্ট্রেলিয়ার আউকাস সাবমেরিন চুক্তি নিয়ে জনঅর্থায়নে স্বাধীন তদন্ত শুরু

        প্রায় এক বছর পর নিউ মেক্সিকোর বনে ল্যাবকর্মীর মরদেহ উদ্ধার

        যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের কেন্দ্রে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প

        আইওয়ায় পারিবারিক বিরোধে গুলিতে নিহত ৬, পরে আত্মহত্যা সন্দেহভাজনের

প্রশ্নফাঁসে স্থাগিত অগ্রণী ব্যাংকের পরীক্ষা

প্রশ্নফাঁসে স্থাগিত অগ্রণী ব্যাংকের পরীক্ষা

অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগের বিকেলের শিফটের প্রাথমিক বাছাই পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। প্রশ্নপত্র ফাঁস হয়েছে-এমন অভিযোগের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে অনিবার্য কারণবশত বিকেলে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানানো হয়।

এর আগে শুক্রবার (১৯ মে) সকালের শিফটের প্রাথমিক বাছাই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসেরও অভিযোগ উঠেছিল।

সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিকেলের শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গত বছরের ৭ জুন অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসারের ২৬২ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রথম এবং দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগের জন্য গঠিত ‘ব্যাংকার্স সিলেকশন কমিটি’। এই পদে দুই লাখেরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছে বলে জানা গেছে।

ব্যাংকার্স সিলেকশন কমিটি সূত্রে জানা গেছে, পরীক্ষা নেওয়ার দায়িত্বে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ।

ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক আফতাব উদ্দিন শুক্রবার দুপুরে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘অনিবার্য কারণবশত অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে বিকেলের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার নতুন সূচি পরে জানানো হবে।’

সকালের শিফটের পরীক্ষা বাতিল করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

শুক্রবার সকালে প্রথম শিফটের পরীক্ষা শেষ হওয়ার পর একাধিক পরীক্ষার্থী জানিয়েছে, যে প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে, সেটার সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্রের হুবহু মিল ছিল। এ বিষয়ে অনেকে পরীক্ষার শুরুর আগে ও পরে ফেসবুকে ছবিসহ পোস্টও দিয়েছেন।

এ ছাড়া বিকেলের শিফটের পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়েছে দাবি করে অনেকে ছবিসহ ফেসবুকে পোস্টও দিয়েছেন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল জনতা ব্যাংক নির্বাহী কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই সে সময়ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করেছিলেন পরীক্ষার্থীরা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত