আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ ডিসেম্বরে

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ ডিসেম্বরে

চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথম বা শেষ সপ্তাহে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উক্ষেপণ করা হবে। পরের বছরের (২০১৮) জুনের মধ্যে এটি বাণিজ্যিক কার্যক্রমে যাবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

ফ্রান্সে স্যাটেলাইটির নির্মাণ কাজ পরিদর্শন শেষে দেশে ফিরে সোমবার (২৯ মে) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিমন্ত্রী।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ‘তবে আবহাওয়াজনিত কারণে জানুয়ারির প্রথম সপ্তাহেও উৎক্ষেপণ করা যেতে পারে।’ উৎক্ষেপণের এক সপ্তাহ আগে থেকে কাউন্টডাউন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। এই স্যাটেলাইটের মেয়াদ ১৫ বছর। এরপর বঙ্গবন্ধু স্যাটেলাইট-২, ৩-এ যাবে বাংলাদেশ।

তারানা হালিম বলেন, ‘আগামী ৯ নভেম্বর স্যাটেলাইটের ডেলিভারি দেওয়া হবে। এর আগে কিছু পরীক্ষা করা হবে। মহাকাশে উৎক্ষেপণের সময় যে শব্দ হয় সে সময় কম্পন সহনীয়তা পরীক্ষা করা হবে। পরবর্তীতে ভেক্যুয়াম রুমে নিয়ে গিয়ে শব্দহীনতার পরীক্ষা করা হবে।’

তিনি বলেন, ‘ইনিশিয়াল পারফরমেন্স টেস্ট, ফরমাল ভ্যাকুয়াম টেস্ট, ফাইনাল পারফরমেন্স টেস্ট, ফাইনাল প্রিপারেশন টেস্ট করার পরে শিফমেন্ট হবে। সোলার রেট ও অ্যান্টেনা আলাদাভাবে তৈরি করে ফ্যাক্টরির মধ্যে রাখা হয়েছে।’

‘বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি গঠনের জন্য ফাইল প্রধানমন্ত্রীর কাছে চলে গেছে। এই কোম্পানি স্যাটেলাইটের কাজগুলো পরিচালনা করবে। জুলাই মাসে ফ্রান্সের কোম্পানি সভা করে আবহাওয়াসহ আনুষঙ্গিক বিষয় দেখে উৎক্ষেপণের জন্য সময় দেবে।’

তারানা হালিম জানান, প্রধানমন্ত্রী ফ্লোরিডাতে না গিয়ে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানুষের সাথে স্যাটেলাইট উৎক্ষেপণের আনন্দ ভাগাভাগি করতে চান। গাজীপুরের গ্রাউন্ড স্টেশনের প্রিলিমিনারি হ্যান্ডওভার আগস্টে হবে। বেতবুনিয়াতে দ্বিতীয় গ্রাউন্ড স্টেশন ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে। বেতবুনিয়ার স্টেশন এক দুই মাস দেরি হলেও সমস্যা নেই।’

প্রতিমন্ত্রী বলেন, ‘স্যাটেলাইট নিয়ে বাংলাদেশে আটজন তরুণ কাজ করছেন। তাদেরকে প্রশিক্ষণ দেবে থ্যালাস। যদি কোনো কারণে কোনো সমস্যা দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে ফ্রি সার্ভিস দেবে থ্যালাস।’

বঙ্গবন্ধু স্যাটেলাইটে ৪০টি ট্রান্সপন্ডার রয়েছে জানিয়ে তারানা হলিম বলেন, ‘এটি একটি বাণিজ্যিক স্যাটেলাইট এবং আলাদাভাবে স্পট থেকে তৈরি হওয়া নিজস্ব স্যাটেলাইট। বাংলাদেশকে সার্ভিস দেওয়ার জন্য আলাদাভাবে ২০টি ট্রান্সপন্ডার রাখা হয়েছে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত