আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাজেটে ২০ হাজার কোটি টাকা ঘাটতি হবে : অর্থমন্ত্রী

বাজেটে ২০ হাজার কোটি টাকা ঘাটতি হবে : অর্থমন্ত্রী

নতুন মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন দুই বছরের জন্য স্থগিত হওয়ায় জাতীয় সংসদে সদ্য পাস হওয়া ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ২০ হাজার কোটি টাকা ঘাটতি হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেছেন, নতুন ভ্যাট আইন বাস্তবায়ন না হওয়ায় রাজস্ব আয়ে ২০ হাজার কোটি টাকা ঘাটতি হবে। এটা পূরণ করা কঠিন হবে। এ বিষয়ে কী করণীয় তা এখনও ঠিক হয়নি। তবে শিগগিরই এর বিকল্প নির্ধারণ করা হবে।

মুহিত বলেন, ভ্যাট আইন প্রত্যাহার করায় ঘাটতি মেটাতে নতুন করে কী করতে হবে তা এখানো জানি না। বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে খুব শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে। যখন সিদ্ধান্ত হবে তখন সবাইকে অবশ্যই জানাব।

ভ্যাট অনলাইন ব্যবস্থা কার্যকর থাকা প্রসঙ্গে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ভ্যাট ব্যবস্থা সংস্কারের অংশ। ভ্যাট অনলাইন ব্যবস্থার কার্যকারিতা অব্যাহত থাকবে। যে আইনের আওতায় এ ব্যবস্থা প্রচলিত আছে সে আইনেই এটা কার্যকর থাকবে।

মঙ্গলবার ‘গুলশান হামলায় নিহতদের পরিবারকে সহায়তায় অর্থ ছাড়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এরই মধ্যে অর্থ বিভাগ থেকে অর্থ  ছাড় দেওয়া হয়েছে।

পরে তিনি  বলেন, প্রতি পরিবারের জন্য ১৫ হাজার ইয়েন করে দেওয়া হবে। তবে সবাই ক্ষতিপূরণের এ অর্থ নেবে কিনা সেটা বলা মুশকিল। ইতালির যারা নিহত হয়েছেন শুনেছি তাদের বেশির ভাগই গরিব। এখানে ছোট ছোট জায়গায় কাজ করতেন। তাদের পরিবার থেকে ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল। তবে জাপানের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এ অর্থ নেবে কিনা তা বলা যাচ্ছে না।

অর্থমন্ত্রী বলেন, শুধু ইতালির নয়জন নয়, সব ক্ষতিগ্রস্ত পরিবারকেই ক্ষতিপূরণ দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সব পরিবার যাতে ক্ষতিপূরণ পায় সে বিষয়ে নির্দেশনা দেন। এসব বিষয়ে তিনি বরাবরই অত্যন্ত সহানুভূতিশীল। অর্থ ছাড় দেওয়া হয়েছে। এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত