আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

ব্যাংক নির্বাহীদের সন্দেহজনক লেনদেন ও বিলিয়ন ডলার ঋণ খেলাপির জন্য তারল্য সংকটে ভুগছে বাংলাদেশ

ব্যাংক নির্বাহীদের সন্দেহজনক লেনদেন ও বিলিয়ন ডলার ঋণ খেলাপির জন্য তারল্য সংকটে ভুগছে বাংলাদেশ

ব্যাংক নির্বাহীদের সন্দেহজনক লেনদেন ও বিলিয়ন ডলার ঋণ খেলাপির কারণে তারল্য সংকটে ভুগছে বাংলাদেশ। এমন অভিযোগের মধ্যেই গত মার্চ মাসে ৬১টি সরকারি ও বেসরকারি ব্যাংকের মধ্যে  ১০টি প্রতিষ্ঠানকে এক হওয়ার নির্দেশ দিয়েছে। উদ্দেশ তাদের ব্যালেন্স শীট ঠিক করা ও সেগুলোর কার্জক্রম চালু রাখা। কিন্তু এই নির্দেশের পর গ্রাহকদের মধ্যে আস্থার সংকট দেখা দিয়েছে।


আবুল কালাম আজাদ নামক ঢাকার এক ব্যবসায়ী বলেন, ‘বেসরকারি খাতের ব্যবস্থাপনায় ব্যাংকের সঙ্গে কী ঘটতে পারে আমি জানি না। ভরসা করতে না পেরে আমি আমার টাকা তুলে ফেলেছি।’


তবে ব্যাংকগুলো এক করা হলে গ্রাহকের আমানত ‘সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত’ থাকবে এমন সরকারি আশ্বাস সত্ত্বেও সারা বাংলাদেশের আমানতকারীরা সংকটে থাকা ব্যাংকগুলো থেকে সঞ্চয় তুলে নিচ্ছে।

বেসিক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু মো মোফাজ্জল নিক্কেই এশিয়াকে বলেন, ‘আমরা আমাদের প্রাতিষ্ঠানিক আমানতকারীদের কাছ থেকে প্রচুর টাকা তোলার আবেদন পেয়েছি।’

বেসিক ব্যাংক এক দশক আগে ২২০০ কোটি টাকার বেশি ঋণ কেলেঙ্কারির শিকার হয়েছিল। প্রতিষ্ঠানটির কর্মচারীরা তাদের ভবিষ্যত নিয়ে শঙ্কা জানিয়েছে এবং ম্যানেজমেন্টকে চিঠি দিয়েছে। বাংলাদেশের অর্থমন্ত্রীর কাছে পাঠানো একটি চিঠিতে তারা বলেছে, ‘অস্বাভাবিক’ অর্থ উত্তোলনের কারণে ব্যাংকের দৈনিক ব্যবসার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চিঠিতে বলা হয়েছে, ‘আতঙ্কের কারণে একটি গুরুতর তারল্য সংকট তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতির উন্নতি না হলে ব্যাংক যেকোনো সময় চেক ডিজঅনার হতে পারে।’

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এর আগে একীভূতকরণ উদ্যোগকে ন্যায্যতা দিয়ে বলেছিলেন, ‘আমরা দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী ব্যাংকের সঙ্গে একীভূত করছি। তাদের রেকর্ড দেখে আশা করা যাচ্ছে এর ফলে অবস্থার পরিবর্তন ঘটবে।’ একীভূত হতে প্রায় তিন বছর সময় লাগবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের মতে, দেশের ঋণদাতাদের প্রায় ১২.৫ বিলিয়ন ডলার মূল্যের ঋণ খেলাপি হওয়ার ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে বেশিরভাগই ইতোমধ্যে পুনরুদ্ধারের অযোগ্য হিসেবে বাতিল করা হয়েছে।

গত বছর বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের শেষের দিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার (৯.৪ শতাংশ) পরেই দ্বিতীয় সর্বোচ্চ অকার্যকর ঋণের হার ছিল বাংলাদেশের (১০.৯ শতাংশ)

বিষয়টি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নজর এড়ায়নি। আইএমএফ ও বিশ্বব্যাংক উভয়ই বাংলাদেশ সরকারের সঙ্গে ব্যাংকের ব্যর্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে বিগত ১৫ বছরে ১৯৯২ থেকে ২০০১ সালের মধ্যে ২০টির বেশি নতুন ব্যাংক পরিচালনার লাইসেন্স দেওয়া হয়েছিল।

একীভূতকরণ পরিকল্পনার আওতায় পদ্মা ব্যাংক এক্সিম ব্যাংকের সঙ্গে, বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক সোনালী ব্যাংকের সঙ্গে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে, ন্যাশনাল ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে এবং বেসিক ব্যাংক সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হবে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদের মতে, ‘ভুল নীতি’ এবং যথাযথ মনিটরিংয়ের অভাবে ব্যাংকিং খাত এখন শোচনীয় অবস্থায়। এর জন্য তিনি ব্যাংক পরিচালকদের কাঁধেই বেশিরভাগ দোষ চাপিয়েছেন।

তিনি বলেন, ‘সমস্যা এখন খুবই গুরুতর হয়ে উঠেছে। বাংলাদেশের ক্ষুদ্র অর্থনীতিতে কখনোই ৬১টি ব্যাংকের প্রয়োজন ছিল না, কিন্তু রাজনৈতিক বিবেচনায় এগুলো অনুমোদন পেয়েছে।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত