আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

২-৩ বছরের মধ্যে মহাকাশে যাবে বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট

২-৩ বছরের মধ্যে মহাকাশে যাবে বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেছেন, আগামী ২-৩ মাসের মধ্যে দ্বিতীয় স্যাটেলাইটের জন্য চুক্তি চূড়ান্ত করা হবে এবং ২-৩ বছরের মধ্যে চালু করা হবে। দ্বিতীয় স্যাটেলাইট বাংলাদেশ আর্থ অবজারভেটরি স্যাটেলাইট হবে বলে জানান তিনি। গত রোববার রাতে ঢাকা ক্লাবে দেশের প্রথম যোগাযোগ স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর সফল উৎক্ষেপণের ষষ্ঠ বার্ষিকীতে তিনি এ কথা বলেন।


স্যাটেলাইটটি প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ, কৃষি সম্পদ ব্যবস্থাপনা, পরিবেশগত পরিবর্তন মূল্যায়নসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। কার্যকর উৎক্ষেপণের ফলে প্রথম স্যাটেলাইটের আয়ুষ্কাল তিন বছর থেকে ১৮ বছর বাড়ানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শাহজাহান।


২০১৮ সালের মে মাসে ২ হাজার ৭৬৫ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের আওতায় স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এখন বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ব্যবহার করে ৪০টি বেসরকারি টেলিভিশন স্টেশন এবং রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ টেলিভিশনের তিনটি চ্যানেল অনুষ্ঠান সম্প্রচার করছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি টেলিভিশন রেটিং পয়েন্ট সেবা প্রদান শুরু করেছে। এছাড়া ২৬টি বিদেশি টিভি চ্যানেল সম্প্রচারের জন্য বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ব্যবহার করে।

২০২৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস এসএএস, ফ্রান্সের মধ্যে বঙ্গবন্ধু-২ পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট সিস্টেমের বিষয়ে সহযোগিতা সংক্রান্ত একটি লেটার অব ইনটেন্ট (এলওআই) সই হয়।


প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। সে সময় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ ইতোমধ্যে দ্বিতীয় স্যাটেলাইটের জন্য ফ্রান্সের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে এবং এটির উৎক্ষেপণ বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত