আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

২০১৫ হবে খালেদার সর্বনাশ, বিএনপির কবরের সাল : মায়া

২০১৫ হবে খালেদার সর্বনাশ, বিএনপির কবরের সাল : মায়া

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘২০১৪ সালের শেষ দিন আজ। যায় দিন ভাল, আসে দিন খারাপ। ২০১৪ সাল ছিল শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের সাল। আর ২০১৫ সাল হবে খালেদার সর্বনাশের সাল। বিএনপির কবরের সাল।’

বঙ্গবন্ধু এভিনিউতে বুধবার সকাল সোয়া ১১টার দিকে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর হরতালবিরোধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘২০১৪ সাল বিএনপির পতনের সাল। ২০১৫ সাল হবে তাদের কবরের সাল। তারা যেভাবে মানুষ হত্যা করেছে, কোরআন শরীফে আগুন দিয়েছে, জনগণ তাদের ক্ষমা করবে না।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া মানুষ খেকো। রক্ত ছাড়া তার আর কিছু ভালো লাগে না। বিএনপিকে তো এখন আর আমরা বিএনপি বলি না, খালেদা জিয়া এখন জামায়াত-শিবিরের আমির। এ জন্য তার কথা তার নেতারাও শোনেন না। হরতালের ডাক দিয়ে ভিসিআর দেখেন।’

মায়া বলেন, ‘এই দেশে আর কোনদিন রাজাকারের গাড়িতে পতাকা উড়বে না। যতদিন একজন আওয়ামী লীগের কর্মী বেঁচে আছেন। ঢাকা শহর ঘুরে দেখেন, সব খোলা। দোকান খোলা, গাড়ি চলছে।’

মায়া ঢাকাবাসীকে হরতাল ব্যর্থ করার জন্য অভিনন্দন জানান।

ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ। বক্তব্য রাখেন- আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, এ এফ এম আব্দুল হক, হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত