আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

তিস্তায় রেড অ্যালার্ট

তিস্তায় রেড অ্যালার্ট

টানা চারদিনের ভারী বর্ষণ আর ভারতে গজলডোবার ৫৫টি গেট খুলে দেওয়ায় ভয়াবহ রূপ ধারন করেছে তিস্তা। ভারতের দৌমহনী থেকে তীব্রগতিতেপানি ধেয়ে আসায়তিস্তার পানি বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে রবিবার (১৩ আগস্ট) সকাল থেকে রেড অ্যালার্ট (লাল সংকেত) জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এতে আতঙ্কিত হয়ে পরেছে তিস্তা বেষ্টিত এলাকার মানুষজন।

তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের অংশে সবকটি জলকপাট (গেট) খুলে দেওয়া হলেও পানির গতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ জন্য ডিমলা উপজেলায় তিস্তাবেষ্টিত ১০টি ইউনিয়নের লোজজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছে পাউবো। আর সর্তকর্তার জন্য মাইকিং অব্যাহত রাখা হয়েছে।

এদিকে শনিবার রাত সাড়ে ৯টায় ভারতের বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানা গেছে, ভারতীয় সেচ মন্ত্রণালয় শনিবার সন্ধ্যা ৬টার দিকে তিস্তা নদীতে রেড অ্যালার্ট জারি করেছে।

নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজার রহমান দ্য রিপোর্টকে জানান, তিস্তায় পানি বৃদ্ধিতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানি বৃদ্ধির কারনে ডিমলা উপজেলার তিস্তা অববাহিকার গ্রাম ও চর এলাকায় মাইকিং করে মানুষজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। রাত ৯টায় তিস্তার পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের অংশে লাল সংকেত জারি করায় মানুষজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, অনেকেই বাড়ি-ঘড় ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। পরিস্থিতি মোকাবেলায় সকল প্রস্তুতি রয়েছে।

জানা গেছে, ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের বাইশপুকুরের একটি সাইটবাধ বিধ্বস্ত হয়ে গেছে। একই ইউনিয়নের ছোটখাতা ও বানপাড়া গ্রামের ঘর-বাড়ি টিনের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত