আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বিচার বিভাগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার : রিজভী

বিচার বিভাগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার : রিজভী

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বন্যা নিয়ে সরকার বা সরকারের মন্ত্রী কারও কোন ধরনের উদ্যোগ আমরা দেখিছি না, বরং ষোড়শ সংশোধনী বাতিলের যে রায়, সেটি নিয়েই তাদেরকে লাফালাফি করতে দেখেছি। সম্পুর্ণভাবে, বে-আইনীভাবে এবং রাষ্ট্রের স্বাধীন অঙ্গ বিচার বিভাগের বিরুদ্ধে তাদের একটা অবস্থান আমরা দেখেছি। তারা বলছেন যে খাদ্য ঘাটতি নেই, কিন্তু অর্থমন্ত্রী বলেছেন খাদ্য সংকট চলছে। সরকার যারা পরিচালনা করছে তাদের মধ্যে কথার যে অসংগতি, সে অসংগতি থেকেই মনেহয় জনদুর্ভোগ মোবাবেলা করার জন্য তাদের কোন প্রস্তুতি নাই। বরং দুঃশাসনকে দীর্ঘায়ু করার জন্য তারা নানা স্বড়যন্ত্রে এগিয়ে আছে।’

সোমবার (২১ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম পৌরসভার হানাগর এলাকায় ত্রাণ বিতরনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমাদের দলের মহাসচিব বলেছেন- বিএনপি অবৈধ হলে আওয়ামী লীগ অবৈধ, বহুদলীয় গণতন্ত্র অবৈধ হয়ে যায়, সংবাদপত্রের স্বাধীনতাও অবৈধ হয়ে যায়, আজকের যে এতোগুলো গণমাধ্যম তাহলে সবই অবৈধ হয়ে যায়। শহীদ জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্রের পুর্ণউদ্ধার করেছেন এবং তিনিই চালু করেছে। পঞ্চম সংশোধনীর মধ্যদিয়ে এসব চালু করেন। সেখানে আওয়ামী লীগেরও পুর্ণজীবন হয়।’
রিজভী আরও বলেন, ‘আওয়ামী লীগ নেতারা সবসময় অসত্য কথা বলে, বানোয়াট কথা বলে এবং বিভ্রান্তিকর কথা বলে। বহুদলীয় গণতন্ত্রে স্বাধীনতার মীল স্প্রিট হচ্ছে বহুদলীয় গণতন্ত্র। আওয়ামী লীগের যগ্ম সাধারণ সম্পাদক হানিফ সাহেব বলেছেন ১৯৪৯ সালে আওয়ামীলীগের জন্ম হয়। ১৯৪৯ সালে আওয়ামীলীগের জন্ম আওয়ামী মুসলীগ লীগের জন্ম হয়েছে এবং তার প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান নন। স্বাধীনতা যুদ্ধের মুল চেতনা ছির বহুদলীয় গণতন্ত্র কিন্তু স্বাধীনতার পরে এদেশেরই একটি দলটি গণতন্ত্রকে হত্যা করে এমনকি আওয়ামী লীগকে হত্যা করে বাকশাল কায়েম করে। আর বাকশালের গুহা থেকে আওয়ামীলীগকে নতুন জীবন দিয়েছেন শহীদ জিয়াউর রহমান।’
তিনি বলেন, ‘বিএনপি’র পক্ষ থেকে কেন্দ্রীভাবে ত্রাণ কমিটি করা হয়েছে এবং সারাদেশের যেখানে বন্যা হয়েছে সেখানে ত্রাণ বিতরন করা হচ্ছে। এটা দৃশ্যমান।’
এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সভাপতি তাসভীর-উল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, শফিকুল ইসলাম বেবু, যুগ্ম-সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমুখ।
পরে, সদর উপজেলার পাছগাছী ইউনিয়নে বন্যা দুর্গতের মাঝেও তিনি ত্রান বিতরন করেন রিজভী আহমেদ।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত