আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সৌদি-কাতার সবার সঙ্গে সম্পর্ক রাখবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

সৌদি-কাতার সবার সঙ্গে সম্পর্ক রাখবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতির আলোকে কাতার ও সৌদি আরবসহ অন্য রাষ্ট্রের সঙ্গে সমান সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ।’

রোববার দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল দিহিমের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেন। এর আগে রাষ্ট্রদূত মন্ত্রীর সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

তোফায়েল আহমেদ বলেন, ‘কাতারের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সৌদি আরবসহ ছয় রাষ্ট্রের সঙ্গে তাদের যে ভুল বুঝাবুঝি হয়েছে তাও আলোচনায় উঠে আসে।’

তিনি বলেন, ‘২০২০ সালে দুবাইতে ওয়ার্ল্ড এক্সপো হবে, তাতে কাতার অংশ নিতে পারবে কি না, এখনই নিশ্চিত নয়। তাই তারা বাংলাদেশকে এই এক্সপ্রোর ভেন্যু পরিবর্তনের জন্য প্রস্তাব দিয়েছে। রাষ্ট্রদূত এ সংক্রান্ত একটি চিঠি নিয়ে এসেছেন। কিন্তু আমরা বলেছি, ভেন্যু পরিবর্তনের কোনো ইচ্ছা নেই বাংলাদেশের। কারণ এটি অধিকাংশ দেশের ভোটের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে।’

কাতারের অনুরোধ রাখা না হলে শ্রমিক পাঠানো এবং গ্যাস আমদানি ব্যাহত হবে কি না, জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘না, তা হবে কেন? এজন্য কোনো সমস্যা হবে না। নেতিবাচক কোনো প্রভাবও পড়বে না।’

তিনি বলেন, ‘কাতারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়বে। এলএনজির মাধ্যমে গ্যাস আমদানির যে সিদ্ধান্ত তাও বাস্তবায়ন করা হবে। ২০১৮ সালের পরে গ্যাস সংকট দূর করতে বাংলাদেশ সরকার কাতার থেকে গ্যাস আমদানি করবে এবং সেটি অব্যাহত থাকবে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত