আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ফের ভোট চাইলেন প্রধানমন্ত্রী

ফের ভোট চাইলেন প্রধানমন্ত্রী

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ফের আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বার) রাজশাহীর পবা উপজেলার চিনিকল মাঠে আয়োজিত জনসভায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে দুর্নীতি আর বিদেশে টাকা পাচার করে। ২০১৪-এর নির্বাচনে আমরা জয়লাভ করেছি বলেই উন্নয়নের ধারা অব্যাহত আছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ২০১০ সালে জেএমবি-বাংলাভাই এসে আবদুল কাউয়ুম বাদশাকে মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। আওয়ামী লীগের ইয়াসির আলী, খেজুর আলী, রব্বানী বকুলকে হত্যা করে। দুজন সংসদ সদস্য, এ এস এম কিবরিয়া এবং আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করে। বিএনপি জামায়াত জোট যে জঙ্গিবাদ আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, সেখানে তাদের হাতে বিএনপি-জামায়াত আরো হত্যাকাণ্ড চালিয়েছে।

শেখ হাসিনা বলেন, আজকে আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। খালি হাতে আসিনি। কিছুক্ষণ আগে আপনারা জানেন, অনেকগুলো প্রকল্প উদ্বোধন করেছি, অনেকগুলো ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি।

উল্লেখ্য, গত ২৩ জুন রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক কর্মীসভায় আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত