আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বিনা টাকায় পুলিশের চাকরি পাওয়ায় তরুণের উচ্ছ্বাস!

বিনা টাকায় পুলিশের চাকরি পাওয়ায় তরুণের উচ্ছ্বাস!

বিনা টাকায় পুলিশের সার্জেন্ট পদে চাকরি পাওয়ায় ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তার নাম ইমরান হোসেন রুবেল।

সোমবার তিনি তার ফেসবুক পোস্টে লিখেন- শুকরিয়া মহান আল্লাহর কাছে। অবশেষে একটা সরকারি চাকুরির জন্য প্রাথমিকভাবে সুপারিশকৃত হলাম (পুলিশের সার্জেন্ট)।

এজন্য তিনি বাংলাদেশ পুলিশ প্রশাসনসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও ধন্যবাদ জানান। তিনি তার ফেসবুকে লেখেন, ‘কোনো ধরনের যোগাযোগ ও ঘুষ ছাড়া আমাকে প্রাথমিকভাবে সুপারিশ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ।’

ফেসবুকে এমন পোস্ট দেয়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অনেকেই তার এই বক্তব্যকে স্বাগত জানিয়ে লিখেন, একটা সময় ছিল এসব নিয়োগে টাকা ছাড়া কোনো কথাই ছিল না। কিন্তু এখন বিনা টাকায় এমন চাকরি পাচ্ছেন তরুণরা।

রকিবুল ইসলাম ঐতিহ্য নামে একজন তার ফেসবুকে লিখেন, বিএনপি-জামায়াতের আমলে বগুড়া সরকারী আজিজুল হক কলেজ থেকে ২২জন এএসপি নিয়োগ পেয়েছিল। কিন্তু এখন চিত্র পাল্টেছে। বিনা টাকায় মেধাবী শিক্ষার্থীরাই সরকারি চাকরি পাচ্ছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ‘পুলিশের নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা কাজ করছি। কেউ যদি বলে টাকার বিনিময় চাকরি হয় সেটা ভুয়া কথা। এখন আর সেই সুযোগ নেই।’

মন্ত্রী জানান, পুলিশে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি হয়। আর ১০ শতাংশ নারী কোটা। আরও ১০ শতাংশ কোটা আছে। কিন্তু বাকি ৫০ শতাংশ সাধারণ কোটায় আমরা মেধাবীদের নিয়োগ করছি। এটি নিয়ে কেউ প্রশ্ন করার অবকাশ নেই। সেটি আমরা নিশ্চিত করছি। আমরা চাই মেধাবীরাই প্রশাসনে আসুক। তারা দেশের নেতৃত্ব দিক।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত