আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

আইসিটি খাতে সহযোগিতায় সম্মত বাংলাদেশ ও এস্তোনিয়া

আইসিটি খাতে সহযোগিতায় সম্মত বাংলাদেশ ও এস্তোনিয়া

বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) আইসিটি খাতে সহযোগিতা জোরদারের ব্যাপারে আলোচনা হয়েছে। জাতিসংঘের সদরদপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এস্তোনিয়ার প্রেসিডেন্ট কার্স্টি কালজুলাইদ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

উভয়পক্ষের মধ্যে এই বৈঠক সম্পর্কে ব্রিফিংকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন জানিয়েছেন, প্রেসিডেন্ট কার্স্টি বিগত কয়েক বছরে বাংলাদেশে ডিজিটাল উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় আইসিটি খাতে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য তুলে ধরেন। উভয় নেতা পরস্পরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং আইসিটি খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেন। পররাষ্ট্র সচিব এম. শহিদুল হক এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব বলেন, বৈঠককালে দুই নেতা অন্যান্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেন।

বিকেলে নেদারল্যান্ডের রানী ও জাতিসংঘের অর্থায়ন বিষয়ক বিশেষ দূত ম্যাক্সিমার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র সচিব জানান, রানী ম্যাক্সিমা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন। নেদারল্যান্ডের রানী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব আহমেদ ওয়াজেদ এ সময় উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার সঙ্গে তার হোটেল কক্ষে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) মহাপরিচালক উইলিয়াম লাকি সুইং দেখা করেন।

এ সময় আইওএম-এর মহাপরিচালক মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের জন্য আইওএম এর ত্রাণ তৎপরতার বিষয়ে অবহিত করেন।

উইলিয়াম লাকি প্রধানমন্ত্রীকে জানান, তিনি ৫ ও ৬ অক্টোবর বাংলাদেশ সফর করবেন। বাংলাদেশে ত্রাণ তৎপরতায় অংশ নেওয়া জাতিসংঘের সংস্থাগুলোর মধ্যে আইওএম শীর্ষে রয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত