আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ডলার চেয়েছে বাংলাদেশ

রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ডলার চেয়েছে বাংলাদেশ

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় ব্যয়ের লক্ষ্যে বিশ্বব্যাংকের কাছে ২৫০ মিলিয়ন ডলার চেয়েছে বাংলাদেশ।

সোমবার সচিবালয়ে ‘দুর্যোগ ও মহামারি মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি এবং বিশ্বব্যাংকের সহায়তা’ বিষয়ক এক সভায় সভাপতিত্বকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী জাহিদ মালেক জানান, বাংলাদেশ অতীতে যেভাবে বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সফল হয়েছে, তেমনি এবারও রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা কাজেও সফল হবে।

তিনি বলেন, মহামারি ও দুর্যোগ মোকাবিলায় বিশ্বের যে ৭৫টি দেশকে বিশ্বব্যাংক সহযোগিতা করার জন্য তালিকাভূক্ত করেছে বাংলাদেশ তাদের অন্যতম। বিশ্বব্যাংকের গ্রেডিং অনুযায়ী মানদণ্ড পাঁচ পয়েন্ট অর্জন করার ক্ষেত্রে বাংলাদেশের গ্রেডিং বর্তমানে ২.৫। বর্তমান অবস্থান অনুযায়ী বাংলাদেশ বিশ্বব্যাংকের অনুদান পাওয়ার যোগ্য। তবে এই অর্থ সফলভাবে ব্যয় করতে হলে বাংলাদেশের প্রস্তুতিকে আরো এগিয়ে নিয়ে ৪ পয়েন্ট গ্রেডিংয়ে উন্নীত করতে হবে। দক্ষ জনবল সৃষ্টি, উন্নতমানের ল্যাবরেটরি স্থাপন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পর্যবেক্ষণ ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, প্রশিক্ষণের মান বৃদ্ধি ও যন্ত্রপাতির আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশকে সকল ধরনের মহামারি ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত করে তুলতে সরকার উদ্যোগ নিচ্ছে।

এ সময় তিনি রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসা সহায়তা কার্যক্রমে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে বাংলাদেশের আবেদনকে সক্রিয়ভাবে বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করে বিশ্বব্যাংকের হিউম্যান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের মুকেশ চাওলা বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে খাদ্য, বাসস্থান ও চিকিৎসাসেবা প্রদানে বাংলাদেশ এখন পর্যন্ত সফলভাবে কাজ করছে।

তিনি বলেন, ভবিষ্যতে বড় ধরনের দুর্যোগ ও মহামারি মোকাবিলায় বাংলাদেশকে এখন থেকে প্রস্তুতি নেওয়ার কাজ শুরু করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. এম পারানিথরন রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা প্রদানে সরকারের সাফল্যের প্রশংসা করে বলেন, শেখ হাসিনার মানবিক দৃষ্টিভঙ্গি আজ সারা বিশ্বে প্রশংসিত। পাশাপাশি তার নির্দেশনায় এবং স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়কেন্দ্রে যে চিকিৎসাসেবা কার্যক্রম গ্রহণ করা হয়েছে তা বিরল। অনেক দেশই মাত্র দুই সপ্তাহের মধ্যে আসা এত বিপুল সংখ্যক শরণার্থীর স্বাস্থ্যসেবা প্রদানে এত দ্রুত পদক্ষেপ সফলভাবে নিতে পারেনি। প্রাণভয়ে পালিয়ে আসা ৫ লাখ রোহিঙ্গা শরণার্থীর স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রমে বাংলাদেশ সরকারের সাথে অংশীদার হতে পেরে বিশ্ব  স্বাস্থ্য সংস্থা গর্বিত।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুন অর রশিদ, বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সিনিয়র হেলথ স্পেশালিস্ট বুশরা বিনতে আলমসহ মন্ত্রণালয়, বিশ্বব্যাংক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত